এক্সপ্লোর

Mohammad Manik: হড়পা বানে প্রাণ বাঁচানো মানিক ফেরালেন আবাস যোজনার ঘর

Awas Yojana: গত বছর দুর্গাপুজোর দশমীর দিন জলপাইগুড়ির মালবাজারে বিধ্বংসী হড়পা বান নামে। তাতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল আট জনের। মানুষ জনকে নদীতে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মানিক।

রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: নিজের জীবন বাজি রেখে হড়পা বানের মুখ থেকে প্রাণ বাঁঁচিয়েছিলেন অনেকের। সাহসিকতার পুরস্কারবাবদ সিভিকের চাকরি নিতে রাজি হননি। স্থায়ী সরকারি চাকরি চেয়েছিলেন সরাসরি। তার জেরে উঠে এসেছিলেন খবরের শিরোনামে। আরও একবার আলোচনার কেন্দ্রে জলপাইগুড়ির (Jalpaiguri News) সেই মহম্মদ মানিক (Mohammad Manik)। এ বার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ফিরিয়ে দিলেন তিনি।

আরও একবার আলোচনার কেন্দ্রে জলপাইগুড়ির সেই মহম্মদ মানিক

গত বছর দুর্গাপুজোর দশমীর দিন জলপাইগুড়ির মালবাজারে বিধ্বংসী হড়পা বান নামে। তাতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল আট জনের। প্রতিমা বিসর্জনে গেলে এই বিপর্যয় ঘটে যায়। সে দিন ঘটনাস্থলে ছিলেন মানিকও। মানুষ জনকে নদীতে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। নিজের জীবন বাজি রেখে মৃত্যুর মুখ থেকে টেনে তুলেছিলেন অনেককে। 

মানিকের সেই কীর্তি ছড়িয়ে পড়েছিল মুখে মুখে। রাজ্য সরকারের তরফে তাঁকে সাহসিকতার পুরস্কারও দেওয়া হয়। নগদ টাকার পাশাপাশি সিভিকের চাকরির পাবেন বলে জানানো হয়। সেদিনও সরাসরি নিজের মনের কথা তুলে ধরেছিলেন মানিক। জানিয়েছিলেন, সিভিক নয়, পাকা সরকারি চাকরি চান তিনি। 

আরও পড়ুন: WB News LIVE Blog: মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল কলকাতায়

এ বার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া নিয়েও নিজের অবস্থানেই অনড় থাকলেন মানিক। স্বেচ্ছায় আবাস যোজনার ঘর ফিরিয়ে দিয়েছেন তিনি। মানিক জানিয়েছেন, ২০২৮ সাল থেকে বাড়ির জন্য আবেদন করে এলেও, এই মুহূর্তে বাড়ির প্রয়োজন নেই তাঁর। বাড়ি আছে তাঁর। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা বাংলা। ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠে আসছে। দোতলা-তিন তলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে আবাস যোজনার আওতায় তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ উঠছে। কোথাও প্রভাবশালী তৃণমূল নেতা-নেত্রী, তো কোথাও আবার বিজেপি-র নেতা-কর্মীদের নামও তালিকায় পাওয়া গিয়েছে। সেই নিয়ে শাসক-বিরোধী তরজাও চরমে। 

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া নিয়েও নিজের অবস্থানেই অনড় মানিক

সেই আবহেই ফের স্রোতের বিপরীতেই হাঁটলেন মানিক। তিনি বলেন, "২০১৮ সালে বাড়ির জন্য আবেদন করেছিলাম ঠিকই। কিন্তু এখন আমার থাকার মতো ঘর রয়েছে। এই মুহূর্তে ঘরের প্রয়োজন নেই। তাই ফিরিয়ে দিলাম।" প্রশাসনের তরফে মানিকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে। মালবাজারের ভিডিও শুভজিৎ দাশগুপ্ত বলেন, "মানিকের এই কাজকে সাধুবাদ জানিয়েছি আমকা। খুবই ভাল কাজ করেছেন ওই যুবক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget