এক্সপ্লোর

Jalpaiguri News: গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ! জলপাইগুড়িতে সাসপেন্ড নবনিযুক্ত পোস্ট মাস্টার

Post Office News: সম্প্রতি কয়েকজন গ্রাহক লক্ষ্য করেন, তাঁদের পাসবইয়ে একাধিক গরমিল রয়েছে। কারো কয়েক হাজার টাকা, কারো লক্ষাধিক টাকা উধাও।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ । সাসপেন্ড করা হল নবনিযুক্ত পোস্ট মাস্টারকে। পোস্ট অফিসের ভেতরেই দীর্ঘক্ষণ অভিযুক্ত পোস্টমাস্টারকে আটকে রাখলেন ভুক্তভোগীরা। ঘটনার জেরে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের বামনপাড়া পোস্ট অফিসে শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, নয় মাস আগে ওই পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্ট মাস্টার হিসেবে কাজে যোগ দেন জিৎ সুর। সম্প্রতি কয়েকজন গ্রাহক লক্ষ্য করেন, তাঁদের পাসবইয়ে একাধিক গরমিল রয়েছে। কারো কয়েক হাজার টাকা, কারো লক্ষাধিক টাকা উধাও।

অভিযোগ ওঠে, কোথাও নকল সই করে, আবার কোথাও গ্রাহকদের ভুয়ো পাসবই দিয়ে হাজার হাজার টাকা তুলে নিয়েছেন পোস্টমাস্টার। বিষয়টি নজরে আসতেই কয়েকজন গ্রাহক পোস্ট অফিসের জলপাইগুড়ি আঞ্চলিক শাখায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার খড়িয়া পোস্ট অফিসের শাখায় তদন্তে যান আঞ্চলিক শাখার সহকারী সুপারিনটেন্ডেন্ট। তিনি সব বিষয় খতিয়ে দেখার পর জানান, প্রাথমিক তদন্তে গ্রাহকদের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে।অভিযুক্ত পোস্ট মাস্টারকে সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে বলে জানান তিনি। 

সেই সঙ্গে প্রতারিত গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান, গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে।

এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর। তবে কেন এমন কাণ্ড তিনি ঘটালেন তা স্পষ্ট হয়নি।

কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে দিনেদুপুরে চুরি

চলতি মাসে নদিয়ার কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে দিনেদুপুরে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। দিনেদুপুরে অফিস চলাকালীন পোস্ট অফিস চত্বর থেকে এই ভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

কী ঘটনা ?

দুপুরে অজয় বোস নামে পোস্ট অফিসের এক এজেন্ট গ্রাহকদের টাকা জমার দেওয়ার জন্য পোস্ট অফিসে যান। তিনি একটি টেবিলে টাকার ব্যগটি রেখে তাঁর পরিচিত এক মহিলাকে দেখতে বলে অফিসের ভিতরে কাজে যান।

অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই মহিলাকে বলেন তাঁর পায়ের কাছে টাকা পড়ে আছে। ওই মহিলা টাকা তোলার জন্য নিচু হন। উঠে দাঁড়াতেই দেখেন টাকার ব্যাগ উধাও। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিও উধাও। ওই ব্যগে এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল বলে জানা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget