এক্সপ্লোর

Jalpaiguri News: সেপটিক ট্যাঙ্কে ফেলে দেহ লোপাটের চেষ্টা, স্ত্রীকে খুনে স্বামীকে মৃত্যুদণ্ড

Death News: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল। সেই ঘটনায় স্বামিকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বালিশ চেপে খুন, তার দিয়ে দেহ বেঁধে সেপটিক ট্যাঙ্কে ফেলে লোপাটের চেষ্টা। জলপাইগুড়িতে স্ত্রীকে খুনে স্বামীর মৃত্যুদণ্ড দিল আদালত। সাক্ষ্য দিলেন ১৮জন।

অভিযোগ, পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল অভিযুক্ত। সেই ঘটনায় স্বামীকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারপতি এই রায় ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে মৃতার পরিবারের আইনজীবি বরেন্দ্র নাথ রায় বলেন, 'এটি ২০১৯ সালে ভক্তি নগর থানার একটি মামলা। সদ্য ফাঁসির সাজা প্রাপ্ত গোপাল দাস তার স্ত্রী লতা দাসকে বালিশ চাপা দিয়ে খুন করে। এখানেই শেষ নয়, বৈদ্যুতিক তার দিয়ে হাত পা বেঁধে রাখে। পরনের শাড়ি খুলে রেখে মৃতদেহটি বাড়ির সেপটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিল।  

পরবর্তীতে পুলিশের তদন্তে সেই মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরেই গোপাল দাসের বিরূদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ), ২০১,এবং ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে ভক্তিনগর থানার পুলিশ। সেই থেকে এই মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল বিচারপতি অভিযুক্তকে গোপাল দাসকে ফাঁসির সাজা ঘোষণা করেন।

দিনকয়েক আগে নিজের স্কুলে মানসিক নির্যাতন, হেনস্থার শিকার বলে অভিযোগ তোলেন শিক্ষিকা। দুপুরে ফেসবুক লাইভে অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধেয় বাড়ি থেকে উদ্ধার হয় ডানলপের খালসা মডেল স্কুলের কিন্ডারগার্টেন বিভাগের সহকারী শিক্ষিকা জশবীর কৌরের ঝুলন্ত দেহ। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপাল ও স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন মৃত শিক্ষিকার ভাই। জশবীরের স্বামী মারা গেছেন, দুই ছেলে বিদেশে থাকেন। গত ৫ ডিসেম্বর ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেন, গত ২২ বছর ধরে তিনি খালসা মডেল স্কুলে চাকরি করেন। অভিযোগ, তাঁর প্রাপ্য টাকা আটকে রেখে তাঁকে হেনস্থা করছে স্কুল কর্তৃপক্ষ। চাওয়া হচ্ছে ২৫ বছরের পুরনো নথি। ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেন, ‘মুঝে ইনসাফ চাহিয়ে’। এরপরই বাড়ি থেকে উদ্ধার হয় শিক্ষিকার দেহ। স্কুলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Metro Rail Price: ভাড়া বাড়ছে না মেট্রোর! সুখবর শোনাল কর্তৃপক্ষ, কোন লাইনে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget