এক্সপ্লোর

Jalpaiguri News: বিলাসবহুল বাসে করে পাচার করা হচ্ছিল সেগুন কাঠ, তারপর?

Wood Recover: উদ্ধার হওয়া সেগুন কাঠগুলির বৈধ কাগজপত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেv বন দফতরের আধিকারিকরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিলাসবহুল বাসে করে পাচার করা হচ্ছিল বহু মূল্যের সেগুন কাঠ (Wood)। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় বন দফতর এবং ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ। এরপরই ধূপগুড়ির ঝুমুর এলাকা থেকে কলকাতাগামী একটি বাস থেকে বিপুল সংখ্যক অবৈধ সেগুন কাঠ উদ্ধার হয়।

উদ্ধার সেগুন কাঠ-

জানা গিয়েছে, গতকাল রাতে ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, কলকাতাগামী একটি বিলাসবহুল বাসে করে পাচার করা হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ সেগুন কাঠ। খবর পাওয়া মাত্র বন দফতরের সঙ্গে যৌথ অভিযান চালায় ধূপগুড়ি থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ফালাকাটা থেকে কাঠগুলোকে সাদা বস্তার মধ্যে প্যাকিং করে দূরপাল্লার বিলাসবহুল বাসে তোলা হয়। গোপন সূত্রে খবর আগেই ছিল। সেই মতো ধুপগুড়ির ঝুমুর ওভারব্রীজ সংলগ্ন একটি ধাবার সামনে বাসটিকে দাঁড় করান পুলিশ ও বন দফতরের কর্মীরা। এরপরই আটক করা হয় বিপুল সংখ্যক সেগুন কাঠগুলি। উদ্ধার হওয়া সেগুন কাঠগুলির বৈধ কাগজপত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেv বন দফতরের আধিকারিকরা। পাশাপাশি উদ্ধার হওয়া কাঠের মূল্য কত হবে, সেটাও খতিয়ে দেখছেন তাঁরা। 

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, কী করে এই বিপুল সংখ্যক সেগুন কাঠ পাচার করা হচ্ছিল, ফালাকাটা এবং শালবাড়ির কোন জায়গা থেকে কাঠগুলি গাড়িতে তোলা হয়, কোন জঙ্গল থেকে চোরাই কাঠগুলি বের করা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন মরাঘাট রেঞ্জের বনকর্মীরা।

আরও পড়ুন - Jalpaiguri: উত্তরবঙ্গে হল 'বাঘ সুমারি', তিন দিন ধরে একাধিক নমুনা সংগ্রহ বন দফতরের

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে শিলিগুড়ি থেকে কলকাতায় চোরাই কাঠ পাচারের আগেই গ্রেফতার হন কেন্দ্রীয় রাজস্ব শুল্ক দফতরের এক অফিসার এবং একজন জিএসটি অফিসার। বন বিভাগ সূত্রে খবর পাওয়া যায়, গোপন সূত্রে খবর আসে শিলিগুড়িতে কাস্টমসের ব্যবহৃত একটি গোডাউনে লুকিয়ে রাখা রয়েছে বিপুল পরিমাণ সেগুন কাঠ। এরপরই গোপনে নজরদারি শুরু করে বনবিভাগ। পরে ওই কাঠ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে পাচারের জন্য রওনা হলে বমাল গ্রেফতার হন সাতজন। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই সাতজনের মধ্যে একজন কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট এ কে মাঝি। অন্যজন জিএসটি অফিসার দেবাশীস ধর রয়েছেন। এঁদের মধ্যে জিএসটি অফিসার দেবাশীস ধর আগেও নানা কুকর্মের জন্য সাসপেন্ড হয়েছিলেন। ধৃতদের হেফাজত থেকে ২৫ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করেন বনবিভাগের আধিকারিকরা। আটক করা হয় কাঠ বোঝাই লরি এবং নীল বাতি লাগানো একটি স্করপিও গাড়ি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget