এক্সপ্লোর

Jalpaiguri: উত্তরবঙ্গে হল 'বাঘ সুমারি', তিন দিন ধরে একাধিক নমুনা সংগ্রহ বন দফতরের

Jalpaiguri News: গরুমারা ও চাপড়ামারিতে মোট ১৬টি দল এবং নেওড়াভ্যালিতে ১৩টি দল এই কাজ করেছে। বাঘের পায়ের ছাপ সংগ্রহ করার পাশাপাশি, তাদের গতিবিধি সম্পর্কে জানতে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের গরুমারা (Garumara), চাপড়ামারি (Chapramari) ও নেওড়াভ্যালিতে (Neoravally) হল বাঘ সুমারি (census)। তিনদিন ধরে বাঘের পায়ের ছাপ, বিভিন্ন নমুনা সংগ্রহ করলেন বন দফতরের (forest department) আধিকারিক-কর্মীরা। 

উত্তরবঙ্গে বাঘ সুমারি

উত্তরবঙ্গের কয়েকটি জঙ্গলে দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। বাস্তবে বাঘের সংখ্যা ঠিক কত? তা জানতেই হল বাঘ সুমারি। বৃহস্পতিবার থেকে তিনদিন ধরে বাঘ সুমারি করলেন বন দফতরের আধিকারিক-কর্মীরা। 

বন দফতর সূত্রে খবর, গরুমারা ও চাপড়ামারিতে মোট ১৬টি দল এবং নেওড়াভ্যালিতে ১৩টি দল এই কাজ করেছে। বাঘের পায়ের ছাপ সংগ্রহ করার পাশাপাশি, তাদের গতিবিধি সম্পর্কে জানতে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়।

তবে পরিবেশপ্রেমীরা দাবি তুলেছেন, বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জঙ্গলে পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা বসাক বন দফতর। 

আরও পড়ুন: TMC Inner Conflict : 'বিজেপি ঘনিষ্ঠতা'র অভিযোগ, রাণাঘাটে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলকর্মীদের একাংশের

প্রায় চার দশক পর, ২০১৭ সালের ১৯ জানুয়ারি উত্তরবঙ্গের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে (Neoravally National Park) দেখা মেলে রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger)। ওই বছরেরই ১৫ ফেব্রুয়ারি ফের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। এরপর আরও কয়েকদফায় ধরা পড়ে একই ছবি। এই প্রেক্ষিতে একদিকে যখন বাঘ সুমারি হল, আরেক দিকে শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে দেখা গেল এই ছবি। ক্যামেরাবন্দি বাঘিনী শীলার সঙ্গে চার শাবকের সময় কাটানোর ছবি। 

ব্যাঘ্র দিবস

প্রসঙ্গত, প্রত্যেক বছর ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day) পালন করা হয়। ২০২১ সালে ব্যাঘ্র দিবসে পাওয়া তথ্য অনুযায়ী, সারা পৃথিবীর প্রায় ৭০ শতাংশ বাঘই এখন ভারতে পাওয়া যায়। ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে আমাদের দেশ। পৃথিবী জুড়ে বাঘের সংখ্যা এখনও ৪,০০০-এর কাছাকাছি। আর যার তিন-চতুর্থাংশই ভারতে রয়েছে। ভারত প্রায় ২ ডজন নতুন বাঘের অভয়ারণ্য তৈরি করেছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget