এক্সপ্লোর

Jalpaiguri News: ট্রেন থেকে পড়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক।  জানা গিয়েছে, গতকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিতে যাচ্ছিল।

রাজা চট্টোপাধ্যায়, মালবাজার: ট্রেন (Train) থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam 2022)। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর বাড়ি ডামডিম এলাকায়।

মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক।  জানা গিয়েছে, গতকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি যাচ্ছিল পরীক্ষার্থীরা। সেই সময় ওদলাবাড়ি রেল সেতুর (Rail Bridge) কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। কীভাবে মৃত্যু হল? খতিয়ে দেখছে রেল পুলিশ।

এদিকে ১৮টি সেলাই নিয়ে মাধ্যমিক দিল এক পরীক্ষার্থী। মায়ের সঙ্গে প্রতিবেশীর ঝামেলায় মা-কে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী। পড়ে ১৮টি সেলাই। ঘটনা দক্ষিণ দিনাজপুরের। হাতে স্যালাইন নিয়েই হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিল কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ আর এল স্কুলের ছাত্র শান্ত দাস। মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত দাসের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, বাড়ির বাইরে ছিলেন শান্ত দাসের বাবা ফনি দাস। সেই সময় পাশের বাড়িতে তাঁদের ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয় তার মায়ের। বচসা

চলতে চলতেই আচমকা প্রতিবেশীরা তেড়ে আসে ওই ছাত্রের মায়ের দিকে। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র। প্রতিবেশীদের আক্রমণের হাত থেকে মাকে বাঁচাতে দৌড়ে সেখানে চলে যায় শান্ত দাস। কিন্তু প্রতিবেশীরা তাদের উপর ধারাল অস্ত্রের একের পর এক কোপ মারতে থাকে। প্রতিবেশীদের এলোপাথারি ধারাল অস্ত্রের কোপে গুরুতরভাবে জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত। গুরুতর জখম অবস্থায় শান্তকে ভর্তি করা হয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানেই তার শরীরে ১৮টি সেলাই পড়ে। প্রতিবেশীদের আক্রমণে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তার সঙ্গে আঘাত লাগে ডান হাতের উপরে ও আঙুলে। ওই আঘাত নিয়েই গতকাল অঙ্ক পরীক্ষা দেয় পড়ুয়া। 

আরও পড়ুন: Councilors Murder: ২ কাউন্সিলরের হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য, কেন দুষ্কৃতী-দৌরাত্ম্য? উঠছে প্রশ্ন

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget