এক্সপ্লোর

Councilors Murder: ২ কাউন্সিলরের হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য, কেন দুষ্কৃতী-দৌরাত্ম্য? উঠছে প্রশ্ন

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের ২ পুরসভায় ২ দলের ২ কাউন্সিলর খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। সাম্প্রতিক অতীতে রাজ্যের নানা জায়গায় এভাবেই রাজনৈতিক খুন কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: ২ কাউন্সিলরের হত্যাকাণ্ড (Councilor Murder) ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি। কিন্তু, এর আগেও একাধিক রাজনৈতিক খুনের ঘটনা বুক কাঁপিয়ে দিয়েছে রাজ্যবাসীর। বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধি কিংবা দাপুটে নেতা, দুষ্কৃতীদের টার্গেট হয়েছেন অনেকেই।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের ২ পুরসভায় ২ দলের ২ কাউন্সিলর খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল।  সাম্প্রতিক অতীতে রাজ্যের নানা জায়গায় এভাবেই রাজনৈতিক খুন কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ২০১৮-র ১৩ ডিসেম্বরের রাত একেবারে জয়নগর শহরের মধ্যে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা-গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তৃণমূল বিধায়ক রক্ষা পেলেও মৃত্যু হয় স্থানীয় তৃণমূল নেতা-সহ ৩ জনের।

 ২০১৯ সালের ৮ অক্টোবর দুর্গাপুজোর নবমীর রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরাতে পার্টি অফিসে ঢুকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা কুরবান শাহকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর অনুষ্ঠান চলাকালীন, ভিড়ের মধ্যে গুলি করে খুন করা হয় নদিয়ার কৃষ্ণগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। 

২০২০-র ৪ অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্লাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা।  গত বছর ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের কাছে রাজ্যের তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা নিয়ে হামলা হয়। ২০২১-এর ১৩ অগাস্ট মুর্শিদাবাদের বড়ঞায় প্রকাশ্যে দিবালোকে পিছু ধাওয়া করে, বোমা মেরে কুরুননরুন পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোস্তাফা শেখকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

উত্তর ২৪ পরগনায় খড়দায়, বি টি রোডের ওপর গাড়ি থামিয়ে তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের জেলা সম্পাদক রণজয় শ্রীবাস্তবকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা।  ১২ জুলাই ২০২১ মঙ্গলকোটের লাকুড়িয়া অঞ্চল তৃণমূলের সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।  ২১ নভেম্বর, ২০২১ ক্যানিংয়ের সাতমুখীতে, নিজের বাড়ির সামনে বসেছিলেন নিকারিঘাটা যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মহরম শেখ। হঠাৎ একটি অটো থেকে ৩ দুষ্কৃতী নেমে এসে, খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায়! মৃত্যু হয় যুব তৃণমূল নেতার।  এভাবেই ভোটের আগে হোক বা পরে, দলমত নির্বিশেষে নেতা-জনপ্রতিনিধিরা টার্গেট হয়েছেন।

 

 

সেরা শিরোনাম

GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
Debraj Chakraborty: বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'
বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget