এক্সপ্লোর

Jalpaiguri News : বাড়ি-ঘর, পার্টি অফিস তছনছ, জলপাইগুড়িতে এখনও ঘরছাড়া সিপিএম সমর্থকরা, ভরসা জোগাতে গ্রামে গেলেন নেতারা

CPIM : ভোট শেষ। কিন্তু ভয় এখনও কাটছে না।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ভোটপর্ব (Panchayat Election 2023) মিটলেও জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে এখনও ঘরছাড়া সিপিএমের শতাধিক কর্মী, সমর্থক। বাড়ি-ঘর ভাঙচুর, জিনিসপত্র তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুকুর থেকে এখনও চলছে ভাঙাচোরা বাইক উদ্ধার। সিপিএমকে সমর্থন করায় তৃণমূলের এই আক্রমণ বলে অভিযোগ। অস্বীকার শাসকদলের। ক্ষতিগ্রস্ত কর্মী, সমর্থকদের পাশে থাকার বার্তা দিতে জুম্মাগছ গ্রামে যায় সিপিএমের জেলা নেতৃত্ব। 

গ্রামের এখানে-ওখানে এখনও উড়ছে লাল পতাকা। শুধু পতাকা বওয়ার লোকগুলো নেই। খাঁ-খাঁ করছে গ্রাম। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গৃহস্থালির ভাঙাচোরা জিনিস। ঘরদোর লন্ডভন্ড। আলমারি ভাঙা অবস্থায় পড়ে। পাখার ব্লেড বাঁকিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের জুম্মাগছ গ্রামজুড়ে তাণ্ডবের চিহ্ন। অভিযোগ, ভোটের দিন থেকেই শুরু হয়েছে তৃণমূলের অত্যাচার। বেছে বেছে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। মোটরবাইক ভেঙে ফেলে দেওয়া হয়েছে পুকুরে। উপড়ে ফেলা হয়েছে নলকূপ। সিপিএম সমর্থকের অভিযোগ, সিপিএমের পার্টি অফিস করেছিলাম। বলছে এর বাড়ি আগে ভাঙচুর করো। পুলিশকে ফোন করে ডাকল। সবাই মিলে বাড়িতে ঢুকে ভাঙচুর করল। সব টিএমসি-র ছেলে ছিল।

এই তাণ্ডবের মাঝেই পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে উড়েছে তৃণমূলের বিজয় পতাকা। মোট ১৪টি আসনের মধ্যে তৃণমূল ১২টি দখল করেছে। সিপিএমের ঝুলিতে ২টি মাত্র আসন। অভিযোগ, ভোটে জিতলেও সন্ত্রাস চলছে। তাই এখনও ঘরছাড়া সিপিএমের শতাধিক কর্মী, সমর্থক। এই অবস্থাতেই ক্ষতিগ্রস্ত কর্মী, সমর্থকদের পাশে থাকার বার্তা দিতে রবিবার জুম্মাগছ গ্রামে যায় সিপিএমের জেলা নেতৃত্ব। 

গোটা ঘটনাপ্রবাহ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের জলপাইগুড়ির জেলা সম্পাদক সলিল আচার্যর অভিযোগ, 'রাজগঞ্জ থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বলে কিছু থাকবে না ! প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতদিন হয়ে গেল এখনও ঘরছাড়া অনেকে।' পাল্টা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার বলেছেন, পঞ্চায়েতে যাতে ওরা নমিনেশন দিতে পারে, প্রচার করতে পারে, ভোট করতে পারে, আমরা সবসময় ওদের সাহায্য করেছি। সবমিলিয়ে উত্তপ্ত পরিবেশ। ভোট শেষ। কিন্তু ভয় এখনও কাটছে না।      

আরও পড়ুন- সর্বোচ্চ কত ওজন নিয়ে উঠতে পারবেন মেট্রোয় ? কী কী নিয়ে ওঠা নিষেধ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন



সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget