এক্সপ্লোর

Jalpaiguri : 'জেলা পরিষদের রাস্তাঘাট ২-৩ বছরে ভেঙে যায়, বদনাম আছে' ! সরব স্বয়ং তৃণমূল বিধায়কই

Road Controversy : ভোটের আগে তৃণমূল বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি

রাজা চট্টোপাধ্যায়, রাজগঞ্জ (জলপাইগুড়ি) : জেলা পরিষদের রাস্তাঘাট ২-৩ বছরে ভেঙে যায়। এনিয়ে তাদের একটা বদনাম আছে। তৃণমূল পরিচালিত (TMC-Led) জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পরিদের নামে এমনই মন্তব্য করেছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক (Rajgang TMC MLA)। আর প্রকাশ্য সভায় এই মন্তব্যকে কার্যত মেনে নিয়েছেন সভাধিপতি। ভোটের আগে এই মন্তব্যকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)।

জলপাইগুড়ির রাজগঞ্জের বেলাকোবা ঘোষপাড়া থেকে, বেলাকোবা প্রায় তিন কিলোমিটার রাস্তার ভয়ানক অবস্থা। ২-৩ বছর অন্তরই সারানো হয় রাস্তা। কিন্তু কিছুদিন পরই যা কে সেই। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে, সেই রাস্তা সারানোর কাজ (Work of Road Repair) শুরু করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। রবিবার বিকেলে এর সূচনা করেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক। তবে, রাস্তা খারাপের জন্য সরাসরি, মেরামতকারী সংস্থা ও জেলা পরিষদকেই দায়ী করেছেন, খগেশ্বর রায়।

যা বললেন তৃণমূল বিধায়ক-

রাজগঞ্জের তৃণমূল বিধায়ক বলেছেন, এজেন্সি ভাই, হাসলে হবে না। রাস্তাটা ভাল করে করতে হবে। বিশেষ করে জেলা পরিষদের একটা বদনাম আছে। জেলা পরিষদের রাস্তাঘাট ২-৩ বছরে ভেঙে যায়। আমি সামনাসামনি বলি। 

আর সেই মঞ্চ থেকেই রাস্তা খারাপের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতিও। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলনেত্রী উত্তরা বর্মন বলেন, সামনে আমার পঞ্চায়েতের ভোট। ভোটের আগে যাতে কাজটা সম্পূর্ণ হয়। সব জায়গায় মান খারাপ হয়নি, কিছু কিছু জায়গায় মান খারাপ হয়েছে।

তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতির এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার ভোটের ময়দানে নেমে পড়েছে বিজেপি। জলপাইগুড়ি বিজেপির সভাপতি বাপি গোস্বামী বলেন, খগেশ্বরবাবু সত্যিটা মাইকে বলে ফেলেছেন। তৃণমূল কাটমানি খাবে, তোলা তুলবে। এরাই তো লুঠেপুটে খাচ্ছে। উপরের লোক শুধু খাবে, তলার লোক খাবে না ?

যদিও জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও তৃণমূল নেতা দুলাল দেবনাথ বলেন, খগেশ্বর ঠিক বলেছেন। বাম আমলে অত্যন্ত নিম্নমানের কাজ হত। ৪টি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করা হয়। বিজেপি কিছু ঘটনায় মদত দিচ্ছে। আমরা কোনও খারাপ সামগ্রী ব্যবহার করি না।

আরও পড়ুন ; কয়েক লক্ষ টাকার সোনা উদ্ধার ঘিরে চা়্ঞ্চল্য় জলপাইগুড়িতে, গ্রেফতার ২

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget