এক্সপ্লোর

Jalpaiguri Ramakrishna Mission: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের ঘটনায় নতুন মোড়! মিশনের মহারাজের নামেই FIR অভিযুক্তের

Ramakrishna Mission: রামকৃষ্ণ মঠ ও মিশন সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এও বলেন,  'এটা মেনে নেওয়া একেবারেই অসম্ভব এবং আমার মনে হচ্ছে আইনত ও নৈতিকতার দিক থেকে এটা অবাস্তব।'

সনৎ ঝা, রাজা চট্টোপাধ্যায় এবং ভাস্কর ঘোষ, কলকাতা: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের (Jalpaiguri Ramakrihsna Mission) ঘটনায় নতুন মোড়। যে স্বামী অক্ষয়ানন্দর বিরুদ্ধে FIR করেছেন প্রদীপ রায়, তিনি ৭ থেকে ৮ বছর আগে এই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ছিলেন। এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। স্বামী সুবীরানন্দজি বলেন, 'এটা অত্যন্ত বেদনাদায়ক যে এই অবস্থায় অক্ষয়ানন্দজিকে টেনে আনা হয়েছে এবং তাঁর সম্পর্কে জামিন অযোগ্য ধারায় FIR লজ করা হয়েছে। তিনি রয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, আর, তাঁর বিরুদ্ধেই FIR দায়ের করা হয়েছে।'   

রামকৃষ্ণ মঠ ও মিশন সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এও বলেন,  'এটা মেনে নেওয়া একেবারেই অসম্ভব এবং আমার মনে হচ্ছে আইনত ও নৈতিকতার দিক থেকে এটা অবাস্তব। আমি কোনওভাবেই এটিকে সমর্থন করি না যে অক্ষয়ানন্দজিকে তথা শিবপ্রেমানন্দজিকে কড়া এবং জামিন অযোগ্য FIR নেওয়া হয়েছে কিংবা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।' 

রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের জমিতে মাফিয়ার হামলার অভিযোগে রামকৃষ্ণ মিশনের তরফে এই FIR করার এক ঘণ্টা পর, সেই ভক্তিনগর থানাতেই রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে একটি পাল্টা FIR করেন প্রদীপ রায়। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় FIR-এ নাম থাকা অভিযুক্তর থেকে সেই FIR গ্রহণ করে পুলিশ।

এই অবস্থায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, যে স্বামী অক্ষয়ানন্দর বিরুদ্ধে FIR করেছেন মূল অভিযুক্ত প্রদীপ রায়, তিনি ৭ থেকে ৮ বছর আগে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ছিলেন। এখন তিনি রয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।

আরও পড়ুন, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলায় অবশেষে গ্রেফতার ৫! এখনও অধরা মূল অভিযুক্ত

স্বামী সুবীরানন্দ জানান, অক্ষয়ানন্দজি জলপাইগুড়ি আশ্রমে ৭-৮ বছর আগে ছিলেন। ১৪ বছর ছিলেন। অক্ষয়ানন্দজি এখন প্রয়াগরাজে আছেন। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির অধ্য়ক্ষ হিসাবে তিনি ডিড অফ গিফট গ্রহণ করেছিলেন। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি এলাহাবাদে আছেন, প্রয়াগরাজে। অক্ষয়ানন্দজি জলপাইগুড়িতে নেই। এখন তিনি রামকৃষ্ণ মঠের যে শাখা আছে প্রয়াগরাজে, তার অধ্যক্ষ। 

আর এসবের মধ্যেই, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার, ৩ দিন পর, অবশেষে, ৫ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। তবে, মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, এই ঘটনার কথা তাঁর জানা নেই।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমার তো জানা নেই, কোনও জায়গায় গন্ডগোল হয়েছে বা কোনও আশ্রমের উপর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সমর্থন করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমি নেব।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Weather Alert: ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?
ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget