এক্সপ্লোর

Siliguri RKM Attack: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলায় অবশেষে গ্রেফতার ৫! এখনও অধরা মূল অভিযুক্ত

Siliguri News: ভক্তিনগর থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। যদিও পুলিশি পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

সনৎ ঝা, শিলিগুড়ি:  ৩ দিন পর শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে (Siliguri RKM) হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার। ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করেছে ৫ জনকে। যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। হামলার দিন বিকেলেই প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর করে মিশন কর্তৃপক্ষ। তারই একঘণ্টার মধ্যে সেই প্রদীপ রায় পাল্টা এফআইআর দায়ের করতে থানায় হাজির হন। নাগালে পেয়েও প্রদীপ রায়কে কেন গ্রেফতার করল না পুলিশ, উঠছে প্রশ্ন।

শিলিগুড়ি (Siliguri) শহরের মধ্য়ে শালুগাড়ার সেবক হাউস রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি। মূল রাস্তার ওপর প্রায় দুই একর জমির ওপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্মী। অভিযোগ, গত রবিবার ভোরে মিশনের এই জমি দখলের উদ্দেশ্য়ে ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে হামলা চালান প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। সিসিটিভি ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মিশনের এই বাড়িতে বসবাসকারী কর্মীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা।

জলপাইগুড়ি (Jalpaiguri) রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী শিবপ্রেমানন্দ বলেন, 'ঠিক সাড়ে ৩টের সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল, কাটারি ছিল, বন্দুক ছিল, রড ছিল। হেলমেট পরেছিল ওরা। হেলমেটের গ্লাসটা সামনের দিকে ইয়ে করা ছিল, মুখটা না দেখার জন্য়। বাংলাতেই ওরা কথা বলছিল। হঠাৎ করে ওরা পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে।'

রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের জমিতে মাফিয়ার হামলার অভিযোগে বিস্মিত স্থানীয়রা। রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, এই জমিটি দান করেছিলেন এক ভক্ত। এ নিয়ে হাইকোর্টে একাধিক মামলা হলেও, প্রতিবারই রায় যায় মিশনের পক্ষে। অথচ, এই হামলার পর মিশনের জমি সিল করে দিয়েছে পুলিশ।  এই ঘটনা ঘিরে যেমন নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তেমনই রাজনৈতিক চাপানউতোরের পারদও চড়ছে।

সম্প্রতি সন্ন্য়াসীদের একাংশকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে তোলপাড় চলছিলই। তার মধ্য়েই এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের এই আশ্রমে হামলার ঘটনা। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সাধুদের ধমকি দিচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী। তার কথায় সাহস পাচ্ছে দুষকৃতীরা। রামকৃষ্ণ মিশন , ইস্কন, ভারত সেবাশ্রম বাংলার আধ্মাতিক পরিচয়। জলপাইগুড়িতে রামকৃষ্ণমিশনে ভাঙচুর হয়েছে কর্মীদের মারা হয়েছে ধমকানো হয়েছে। দেশের কোনও মানুষ এই সব ভেবেছিলেন। নিজেদের ভোটব্যাঙ্ক খুশি করতে সীমা পার করছে তৃণমূল।' 

এই ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, 'আমার তো জানা নেই, কোনও জায়গায় গন্ডগোল হয়েছে বা কোনও আশ্রমের উপর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সমর্থন করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমি নেব।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বসিরহাটের TMC প্রার্থীর সমর্থনে নেমে তৃণমূলেরই সংঘর্ষ ! উত্তপ্ত হাড়োয়া

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget