এক্সপ্লোর

Jalpaiguri: আলো-আঁধারির ফাঁক গলে ক্যামেরাবন্দি বাঘ, কোথায়?

Royal Bengal Tiger: আবার নেওড়াভ্যালির জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আবার সুখবর। ফের নেওড়াভ্যালির (neora valley) জঙ্গল থেকে। আবার নেওড়াভ্যালির জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনস্ত কালিম্পং ডিভিশনের নেওড়াভ্যালিতে দেখা মিলেছে রয়্যালবেঙ্গল টাইগারের।

কবে দেখা মিলেছে?
মার্চ থেকে জুনের মধ্যে এই ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বলে বন দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নজরদারি। জঙ্গলের আলো-আঁধারির ফাঁকে ট্যাপ ক্যামেরায় (Trap Camera) ধরা পড়েছে বাঘের ছবি। এর আগেও নেওড়াভ্যালির জঙ্গলে দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। এবার বর্ষার আগে দেখা মেলায় খুশির হাওয়া বন দফতরের তরফে। সূত্রের খবর, ওই ট্র্যাপ ক্যামেরায় বাঘের তিনটি দিক থেকে ছবি ধরা পড়েছে।

Jalpaiguri: আলো-আঁধারির ফাঁক গলে ক্যামেরাবন্দি বাঘ, কোথায়?

এর আগে কবে?
২০১৭ সালে জানুয়ারিতে এই নেওড়াভ্যালির জঙ্গলে প্রথম বাঘের দেখা পেয়েছিলেন এক গাড়ি চালক আনমোল ছেত্রী। তারপর থেকেই নেওড়াভ্যালিতে বাঘের খোঁজে নজরদারি বাড়ানো হয়। তারই সঙ্গে ওই এলাকায় বেশ কিছু ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়। এরপর ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে আরও কয়েকবার বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়। গত বছরেও একবার বাঘের ছবি ধরা পড়েছিল নেওড়াভ্যালির জঙ্গলে।

চলতি বছরেও পর্যবেক্ষণ জারি ছিল বনদফতরের। তাতেই ফের সাফল্য মেলে বলে দাবি বন দফতরের (Forest Department)। তাদের ধারণা মার্চ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাঘের তিনটি ছবি উঠেছে। বন দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এই রয়্যাল বেঙ্গলের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। ২টি ছবি দিনের ও একটি রাতের। নেওড়া ভ্যালিতে এর আগে ২০২১ সালে রয়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়ে। দফতর সূত্রে খবর, রয়্যাল বেঙ্গলের দেখা মেলায় ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে নজরদারি। বাঘ দেখা যাওয়ায় সেখানকার পরিবেশ নিয়েও চিন্তা মিটেছে পরিবেশপ্রেমীদের। পর্যটনেও কি সুখবর আসবে? 

আরও পড়ুন: ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা, বীরভূমের মাড়গ্রামে দুষ্কৃতীদের গুলিতে আহত ব্য়বসায়ী

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget