এক্সপ্লোর

Jalpaiguri: স্কুলের খাকি-সাদা পোশাক বদলে যাচ্ছে নীল-সাদায়, স্কুল চত্বরে বিক্ষোভ ক্ষুব্ধ অভিভাবকদের

Dress Controversy: স্কুলের প্রথম দিন থেকে খাকি প্যান্ট, সাদা জামা ছিল পোশাক। সরকারি নির্দেশে শতায়ু স্কুলের সেই পোশাকই বদলে, হতে চলেছে নীল-সাদা! আর এই নতুন পোশাক নিয়েই চরম অসন্তোষ দেখা গেল।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: স্কুলের পোশাক নীল-সাদা করার সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়ির (Jalpaiguri) ফণীন্দ্র দেব বিদ্যালয়ে তুলকালাম। স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকদের একাংশ। পড়ুয়াদের পোশাক বদলে গেলে স্কুলের ঐতিহ্য নষ্ট হবে বলে দাবি করলেন বিক্ষোভকারীরা। সরকারি নির্দেশ মেনেই পোশাক বদল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। 

ক্ষুব্ধ অভিভাবকরা: খাকি-সাদা বদলে যাচ্ছে নীল-সাদায়। ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলের প্রথম দিন থেকে খাকি প্যান্ট, সাদা জামা ছিল পোশাক। সরকারি নির্দেশে শতায়ু স্কুলের সেই পোশাকই বদলে, হতে চলেছে নীল-সাদা! আর এই নতুন পোশাক নিয়েই চরম অসন্তোষ দেখা গেল অভিভাবকদের একাংশের মধ্যে। ঘটনা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ে।

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের ইউনিফর্ম হবে নীল-সাদা। চলতি বছরের ১৬ মার্চ সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সরকারি সেই নির্দেশ অনুযায়ী,বুধবার জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাক বিলি শুরু করেন সেল্ফ হেল্প গ্রুপের মহিলারা। তাতেই ক্ষোভ উগরে দেয় অভিভাবকদের একাংশ। 

১৯১৭ সালের নিয়মে বদল: শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ১৯১৭ সালে জলপাইগুড়িতে প্রতিষ্ঠিত হয় ফণীন্দ্র দেব বিদ্যালয়। প্রথম থেকেই স্কুলের পড়ুয়াদের পোশাক খাকি প্যান্ট, সাদা শার্ট।

অভিভাবকদের দাবি, স্কুলের পুরনো পোশাকে যে আবেগ, ঐতিহ্য জড়িয়ে আছে, তার সঙ্গে আপস করা চলবে না। অভিভাবক নিমাই নন্দীর কথায়, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম। আমার ছেলেও এখানে পড়ে। খাকি প্যান্ট, সাদা শার্ট পোশাক বদলে হঠাৎ নীল প্যান্ট সাদা শার্ট মেনে নেব কেন। স্কুলের ঐতিহ্য নষ্ট হচ্ছে। অভিভাবকদের একাংশের তুমুল বিক্ষোভের কারণে পোশাক বিলি বন্ধ করে দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।

জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশকুমার কুণ্ডুর কথায়, সরকারি নির্দেশ অনুযায়ী সেল্ফ হেল্প গ্রুপের পোশাক দেওয়ার কথা ছিল। অভিভাবকরা বেশিরভাগই বিপক্ষে। আমরা সরকারি নির্দেশ পালন করছি।

সব স্কুলের ইউনিফর্ম নীল-সাদা, সিদ্ধান্ত রাজ্যের। পোশাকের রং বদল করা যাবে না, আপত্তি অভিভাবকদের একাংশের। বিষয়টি নিয়ে জেলা স্কুল পরিদর্শক বালিকা গোলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি। 

আরও পড়ুন: Sealdah Train Accident: কর্মীর ভুল, শিয়ালদার ট্রেন দুর্ঘটনায় খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করছে তদন্ত কমিটি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget