এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়ি থেকে বাজেয়াপ্ত ১৩ কোটি টাকার সাপের বিষ, গ্রেফতার এক

ওই বিষ চিনে পাচারের ছক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পাচারের আগেই বাজেয়াপ্ত করা হল কয়েক কোটি টাকার সাপের বিষ। জলপাইগুড়িতে সাপের বিষ পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ল একজন। উদ্ধার হল প্রায় ১৩ কোটি টাকার সাপের বিষ। গোপন সূত্রে বিষ পাচারের খবর পেয়ে শুক্রবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করেন বনকর্মীরা। ধৃত ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ওই বিষ চিনে পাচারের ছক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 

পুলিশ সূত্রে খবর, তিনটি বেলজিয়াম ক্রিস্টাল কাচের জারে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল এক পাচারকারী। তাকে ধরে ফেলেন গরুমারা বন্যপ্রাণী শাখার কর্মীরা। ধৃত পাচারকারী দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। চিনে বিষ পাচার করার কথা ছিল ধৃতের। এই বিষ ১৩ কোটি টাকায় বিক্রির ছক ছিল। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জলপাইগুড়ি আদালতের সহকারি সরকারি আইনজীবী সিন্ধু রায় জানিয়েছেন, গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে ধৃতকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ধৃতের আইনজীবী সন্দীপ দত্ত জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে সাপের বিষ পাচারের অভিযোগ আছে। তাকে ৬ দিনের হেফাজতে নিয়েছে বনবিভাগ।

জলপাইগুড়িতে চোরাচালান ও পাচারের চেষ্টা নতুন নয়। কিছুদিন আগেই জলপাইগুড়ি জেলার সোনাখালির জঙ্গলে রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে কাঠপাচারের চেষ্টা ব্যর্থ করে দেন বন কর্মীরা। বন দফতর সূত্রে দাবি, গভীর রাতে তাঁদের কাছে খবর আসে, মাইচকা নদীর পাড় বরাবর কিছু সন্দেহভাজন লোককে যাতায়াত করতে দেখা যাচ্ছে। এরপরই ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাতে বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান বনকর্মীরা। তাঁদের দাবি, এক রাউন্ড গুলি চালাতেই এলাকা ছেড়ে চম্পট দেয় কাঠমাফিয়া। দুর্মূল্য শালগাছের প্রায় আশিটি গুঁড়ি উদ্ধার হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে লরির চাকার টিউব, পাম্পার ও কুড়ুলের মতো সরঞ্জাম। 

বন দফতর সূত্রে খবর, হাওয়া ভরা টিউবে শাল, সেগুনের গুঁড়ি বেঁধে নদীর উজানে ভাসিয়ে দেয় একদল কাঠপাচারকারী। অন্য পাড়ে তা তোলার জন্য থাকে আরেকটি দল। এভাবেই চলে অরণ্য সম্পদ পাচার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget