এক্সপ্লোর

Doda Terror Attack: 'আমি গর্বিত যে আমার ছেলে দেশের জন্য কিছু করেছে', বলছেন শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা

Brijesh Thapa: জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পাঁচ সেনার মধ্যে রয়েছেন দার্জিলিঙের বাসিন্দা তথা ক্যাপ্টেন ব্রিজেশ থাপাও।

দার্জিলিং : রবিবারই কথা হয়েছিল। সেই শেষ। আর সোমবার এল খারাপ খবর। মাত্র ২৭ বছর বয়সেই গেল প্রাণ। ছোট থেকেই দেশের জন্য লড়াইয়ের ব্রতী নিয়েছিলেন। সেইমতো গায়ে তুলে নিয়েছিলেন সেনার পোশাক। B.Tech ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিগ্রি থাকা সত্ত্বেও বেছে নেননি অপেক্ষাকৃত নিরাপদ কোনও পেশা, বরঞ্চ বাবাকে দেখে বড় হওয়া ব্রিজেশ থাপার মন-প্রাণ ছোট থেকে পড়েছিল সেনা হয়ে দেশসেবার কাজে। হয়েওছিলেন তাই। সেই দেশসেবার কাজ করতে গিয়েই শহিদ হলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। দার্জিলিঙের বাসিন্দা।

জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পাঁচ সেনার মধ্যে রয়েছেন দার্জিলিঙের বাসিন্দা তথা ক্যাপ্টেন ব্রিজেশ থাপাও। নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

নিহত সেনা ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা কর্নেল (অবসরপ্রাপ্ত) ভুবনেশ থাপা বলেন, 'রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ শেষবার ছেলের সঙ্গে কথা হয়েছিল। বলেছিল, একদিন আগেই পাহাড় থেকে নীচে নেমে এসেছে। পরের দিন, আবার ওখানে ফিরে যাওয়ার আদেশ এসেছিল। কিছু খবর ছিল। বলেছিল ১১টায় ফের যাত্রা শুরু করার কথা। ৬-৭ ঘণ্টা চড়ে যেতে হত। রাস্তা নেই। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়। পার্টি নিয়ে ওপরে যাওয়ার ছিল। সেটাই শেষ কথা ১৪ তারিখে। ১৫ তারিখ রাতে এই ঘটনা ঘটল। কাল রাত সাড়ে ১০টায় খবর পাই। ছেলে ৫ বছর ধরে কর্মরত ছিল।

কর্নেল শোনালেন ছোট থেকেই ব্রিজেশের দেশসেবা করার আগ্রহের কথা। তিনি বললেন, 'আমি যখন সেনার গাড়িতে চাপতাম, মাঝেমধ্যে ও পেছনের আসনে বসত। তখন বলত, কোনওদিন তোমার মতোই সামনের আসনে বসব। ছোট থেকে দেশের জন্য লড়াই করার আগ্রহ ছিল। কখনো ভয় পায়নি। ঝোঁকেনি। সব কাজ ঠিকঠাক করত। B.Tech ইঞ্জিনিয়ারিং করেছিল। কিন্তু ও বলেছিল, না সেনাতেই যোগ দেব।' অন্যদিকে সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন যে, 'আমি গর্বিত আমার সন্তান দেশের জন্য কিছু করেছে।'


Doda Terror Attack: 'আমি গর্বিত যে আমার ছেলে দেশের জন্য কিছু করেছে', বলছেন শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা

শহিদ-পুত্রের ছবির সামনে দাঁড়িয়ে গর্বিত বাবা

প্রসঙ্গত ভারতীয় সেনা সূত্রে জানা যা, সোমবার রাতে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ডোডা জেলার ডেসা জঙ্গল এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget