এক্সপ্লোর

Jammu Kashmir Election 2024: বয়স্ক থেকে তরুণ, জম্মু-কাশ্মীরের নির্বাচনে প্রথম দফায় ভোট পেরোল ৫৮%

JK Assembly Poll: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৮.১৯ শতাংশ।

কলকাতা: জম্মু ও কাশ্মীরের নির্বাচনে উৎসাহী হয়ে ভোট দিতে দেখা গিয়েছে বাসিন্দাদের। এদিনের উৎসাহী লোকদের লাইনের মধ্যে যাঁরা বিধানসভা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য বেরিয়ে এসেছিলেন - তাঁদের মধ্যে ছিলেন এক ব্যক্তি। উপত্যকার ভোটের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক। প্রথম যখন উপত্যকায় ভোট হয়েছিল, তখন থেকে টানা ভোট দিয়েছেন সেই ব্যক্তি। উপত্যকায় এদিন পর্যন্ত হওয়া সবকটি নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। ওই ব্যক্তির নাম প্রেম নাথ। তাঁর বয়স নাকি ৯৯ বছর ৬ মাস। জম্মু বিভাগের ডোডায় ভোট দিতে বেরিয়েছিলেন।

IANS-এর প্রতিবেদন সূত্রের খবর, ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, প্রেম নাথ বলেছিলেন যে তিনি ১৯৬৪ সালে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। ডোডার তথ্য ও জনসংযোগ বিভাগ শেয়ার করেছে। তিনি বলেছিলেন যে ভারতের প্রথম সংসদীয় নির্বাচনের পর থেকে সব নির্বাচনে নিয়মিত ভোট দেওয়ার অভ্যাস তৈরি করেছিলেন তিনি। ভোট দেওয়ার জন্য সবাইকে সচেতনও করেছেন তিনি। তিনি জানান, গণতন্ত্রে ভোট দেওয়া একটি দায়িত্ব এবং তাই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করে বেরিয়ে আসেন। এদিনের ভোটে দেখা গিয়েছে আরও অনেক বয়স্ক ব্যক্তিকে। তাঁরা ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন করেছিলেন। এদিন ভোটের লাইনে দেখা যায় একাধিক বয়স্ক ব্যক্তিকে। একজন ৯৫ বছর বয়সী পুরুষ এবং ৮২ বছর বয়সী মহিলাকেও ডোডায় ভোট দিতে দেখা গিয়েছে। বয়স্ক নাগরিকদের ভোটদানের আরও অনেক উদাহরণ রয়েছে। বয়সজনিত কারণে অসুস্থতা বা অন্য অক্ষমতা রয়েছে এমনও অনেকে ভোট দিতে বেরিয়েছিলেন। তাঁদের পরিবারের সদস্যদের বা ভোটকেন্দ্রে স্বেচ্ছাসেবকদের সাহায্য করতে দেখা যায়।

অন্যদিকে, এদিন দেখা গিয়েছে প্রথমবার ভোট দেওয়া একাধিক ভোটারদেরও। নতুন ভোটারদের মধ্যে ভোট নিয়ে উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে। IANS-সূত্রের খবর, এদিন সপরিবার ভোট দিতে আসার ছবিও দেখা গিয়েছে। কিস্তওয়ারের একটি পরিবারকে দেখা যায় এক নাবালক এবং এক কোলের শিশুকে নিয়ে ভোট দিতে আসতে। 

তিন দফা বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কাশ্মীর উপত্যকার অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় এবং জম্মু বিভাগের রামবান, ডোডা এবং কিশতওয়ার জেলায় ২৪টি নির্বাচনী এলাকায় বিস্তৃত ছিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৮.১৯ শতাংশ। মোট ২৩.২৭ লক্ষ নির্বাচক ২২৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলি যেমন কংগ্রেস, বিজেপি এবং পিডিপি-র প্রার্থীরা রয়েছেন। একাধিক নির্দল প্রার্থীও রয়েছেন। ২০১৪ সালের পরে এটিই উপত্যকায় প্রথম ভোট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনে বিপত্তি! হুড়মুড়িয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget