এক্সপ্লোর

Murshidabad News: আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই পুলিশের হানা, জঙ্গিপুরে গ্রেফতার ২

Jangipur Firearms Rescue Incident: কোথা থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র ? কোথায় হচ্ছিল পাচার ? আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই পুলিশের হানা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র (Fire Arms) হাত বদলের আগেই পুলিশের হানা। অস্ত্র-সহ জঙ্গিপুরে গ্রেফতার ২ (Arrested)। ২ জনের কাছ থেকে উদ্ধার ৫ টি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি। আটক আব্দুল জাকারিয়া শেখ ওরফে আকাশ শেখ এবং লাল্টু শেখ ওরফে মাইমুল শেখ ফারাক্কা থানার শিবনগর গ্রামের বাসিন্দা।

কোথা থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র ? কোথায় হচ্ছিল পাচার ? 

জঙ্গিপুরের পুলিশ সুপার  ভিজি সতীশ পশুমার্থী জানিয়েছেন, পুলিশের কাছে আগেই খবর ছিল অস্ত্র নিয়ে যাচ্ছিলেন দুই জন। এসআই  মৃদুল বিশ্বাসের নেতৃত্বে চলে পুলিশের অভিযান। রঘুনাথগঞ্জের গদাইপুর মোড় থেকে আটক করা হয় দুই জনকে। বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল দুজনে। অস্ত্র বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র। বাইকে ঝোলানো ছিল ব্যাগ, সেই ব্যাগেই ছিল দেশি বন্দুক। গতকাল ধৃতদের পেশ করা হয় জঙ্গিপুর আদালতে। ৬ দিনের পুলিশ হেফাজতে পেয়েছে পুলিশ। কোথা থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র  ? কোথায় হচ্ছিল পাচার ? তদন্ত করে দেখবে পুলিশ। জঙ্গিপুরের পুলিশ সুপার  ভিজি সতীশ পশুমার্থী  জানিয়েছেন , মাঝরাতে খবর পায় পুলিশ। রাত ২ টো থেকে ৩ টের মাঝে চলে অভিযান।

চলতি মাসে আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যানিংয়েও

প্রসঙ্গত, মাসের শুরুতে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাহিরসোনা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল (Arrest) জেল-ফেরত তৃণমূল নেতা-সহ ৪ দুষ্কৃতীকে। ধৃত খলিল আলি মোল্লা তৃণমূলের দাঁড়িয়া অঞ্চলের প্রাক্তন সভাপতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি আগ্নেয়াস্ত্র (Fire Arms) একটি কার্তুজ ও একটি চপার এবং নগদ ১ লক্ষ ৪১ হাজার টাকা।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

জেলায় জেলায় পুলিশি অভিযান

২০১৯ সালে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামীকে কুপিয়ে, গুলি করে খুনের অভিযোগ বছর দেড়েক জেল খাটেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি খলিল আলি মোল্লা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফের কাউকে খুনের ছক কষে দুষ্কৃতীরা। গতকাল রাতে গ্রামে হানা দিয়ে তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। তবে ধৃতরা নগদ এত টাকা আগ্নেয়াস্ত্র নিয়ে কী উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ? কিংবা কাউকে খুন করার চক্রান্ত করছিল কিনা তা জানার চেষ্টা করে ক্যানিং থানার পুলিশ। প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার সহ একাধিক মামলায় নাম জড়িয়ে গ্রেফতার শাসকদলের হেভিওয়েটরা। এহেন মুহূর্তে বড় মামলা না হলেও, জেলায় জেলায় আরও একাধিক অপরাধে শ্রীঘরে ঠাঁই হচ্ছে তৃণমূল নেতাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget