এক্সপ্লোর

Jay Prakash Majumdar Joins TMC: তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার : সূত্র

তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, খবর সূত্রের ।

কলকাতা : তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, খবর সূত্রের । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেবেন তৃণমূলে, খবর সূত্রের । দল থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়েছে, জানিয়ে দিল বিজেপি । গতকালই জয়প্রকাশের সঙ্গে বৈঠকে করেছিলেন লকেট চট্টোপাধ্যায় । দল কড়া সিদ্ধান্ত নেওয়ার পর, বারবার রাজ্য নেতৃত্বের একাংশকে আক্রমণও করেন জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে, রাজ্য বিজেপিতে ডামাডোল অব্যাহত।

বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর, কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বারবার সুর চড়ান জয়প্রকাশ মজুমদার। সেই সঙ্গে দলের ত্রুটি বোঝাতে গিয়ে, তিনি তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ২৫ জানুয়ারি মন্তব্য করেছিলেন, ' লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে সারা ভারতে এখন মনে করা হয়, অত্যন্ত কুশলী স্ট্র্যাটেজিস্ট, অভিজ্ঞতাসম্পন্ন নেত্রী। এবার আমি মেসির টিমের সঙ্গে খেলতে নামব তিনদিন প্র্যাকটিস করে?' শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শোকজ করে রাজ্য বিজেপি। উত্তর দেওয়ার আগেই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। 

উল্লেখ্য, ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। তারপর থেকে বিভিন্ন ইস্যুতে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন। নারদকাণ্ডের ভিডিও সামনে এনে বিজেপির তরফে প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। 

সোমবারই রাজ্য বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বৈঠকে ছিলেন  জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির পাশাপাশি সায়ন্তন বসুও। যিনি রাজ্য কমিটির তালিকা থেকে বাদ পড়েছেন। 

আজ নজরুল মঞ্চে রাজ্যস্তরের বৈঠকে বসছে তৃণমূল।  ইতিমধ্যে জাতীয় স্তরে সাংগঠনিক রদবদল সেরে ফেলেছে তৃণমূল।  তৈরি হয়েছে নতুন ওয়ার্কিং কমিটি।  এবার রাজ্য স্তরে কিছু জায়গায় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে শাসক দল সূত্রে খবর।  ছাত্র সংগঠনে রদবদল হতে পারে।  কিছু জেলায় সভাপতি পদেও রদবদলের সম্ভাবনা।  রাজ্য সভাপতি বা মহাসচিব পদেও কি রদবদল হবে? এই জল্পনা ঘুরছে তৃণমূলের অন্দরে।  বৈঠকে থাকছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget