এক্সপ্লোর

Jayram Ramesh : ‘কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে’, নাম না করে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের

Congress : জয়রাম রমেশ বলেছেন, ' কংগ্রেসকে শেষ করা সম্ভব নয়। কংগ্রেস মুক্ত ভারত মানে সংসার মুক্ত ভারত'।

কলকাতা : কলকাতায় এসে নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা জয়রাম রমেশের। রাজ্যের শাসকদলকে নিশানা করে কংগ্রেস নেতা বলেছেন, ‘কিছু দল সবসময় কংগ্রেসের থেকে সুবিধা নেয়। কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে’।

জয়রামের নিশানায় তৃণমূল

নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে জয়রাম রমেশের আক্রমণ, ‘মজবুত কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য অসম্ভব। কিছু দল বিরোধী ঐক্যের কথা বলে কংগ্রেসকে দুর্বল করতে চায়। কংগ্রেসকে পিছন থেকে ছুরি মারবেন না’। পাশাপাশি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কংগ্রেস নেতার আক্রমণ, ‘কিছু দল সবসময় কংগ্রেসের থেকে সুবিধা নেয়। কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে। কংগ্রেসকে শেষ করা সম্ভব নয়। কংগ্রেস মুক্ত ভারত মানে সংসার মুক্ত ভারত’।

পাল্টা কুণালের

জয়রাম রমেশের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, 'কংগ্রেসের এক নেতা বলেছেন কংগ্রেসহীন বিরোধী ঐক্যের কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনও কংগ্রেসবিহীন জোটের কথা বলেননি। তাঁরা বলেছেন, বিরোধী ঐক্য গড়ে তুলতে যে দায়িত্ব কংগ্রেসের পালন করার কথা ছিল, সেটা তারা করেননি। এমন বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস। কিন্তু তাদের ভূমিকা কোথায়। আর কংগ্রেস ক্রমশ ব্যর্থ হচ্ছে বলেই ২০১৪, ২০১৯ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় এসেছে। শীতঘুম ভেঙে কংগ্রেস উঠুক, কংগ্রেস নিজেদের দায়িত্ব পালন করুক।'

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

রবার নির্বাচনে হার। লোকসভা থেকে বিধানসভা, সব ক্ষেত্রেই প্রায় খালি হাতে ফিরতে হচ্ছে। তার উপর দলে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বিদ্রোহ। গত বেশ কয়েক মাসের মধ্যে দল ছেড়েছেন একের পর এক বরিষ্ঠ নেতা। প্রায় সবক্ষেত্রেই তাঁদের নিশানায় ছিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi) এবং দলের পরিচালনা। এর মধ্যেই দেশজুড়ে 'ভারত জোড়ো' কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। বুধবার, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে রাহুল গাঁধী এবং কংগ্রেসের (Congress) বাকি নেতারা এই কর্মসূচি শুরু করেছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে ১৫০ দিন ধরে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই কর্মসূচি চালাবে কংগ্রেস। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে উত্তর দিকে ক্রমশ এগোবে কংগ্রেসের এই যাত্রা। এদিন কন্যাকুমারীতে এই কর্মসূচি শুরুর সময় রাহুল গাঁধীর হাতে জাতীয় পতাকা তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

আরও পড়ুন- পুজোর মুখে অসুর বৃষ্টি, দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget