এক্সপ্লোর

Jhalda Municipality : সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ঝালদা পুরসভা নিয়ে ফের আদালতে কংগ্রেস

Congress in Calcutta High Court : জেলাশাসককে পুরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে

সৌভিক মজুমদার, ঝালদা : ঝালদা পুরসভা (Jhalda Municipality) নিয়ে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস (Congress)। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ কংগ্রেস। জেলাশাসককে পুরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। 

এর আগে রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। পরিবর্তে জেলাশাসককে পুরসভার দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় আদালত। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের আইনজীবীদের। এনিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। সোমবার শুনানির সম্ভাবনা।

কী বক্তব্য কংগ্রেসের ?

কংগ্রেস কাউন্সিলরদের বক্তব্য, ইতিমধ্যেই পুর আইন মেনে চেয়ারম্যানকে অপসারণের কাজ হয়েছে। আইন মেনে তাঁরা নতুন চেয়ারম্যান নির্বাচনের কাজ করেছেন। ফলে, এই মুহূর্তে তাঁদের হাতে একজন নির্বাচিত চেয়ারম্যান রয়েছেন। কিন্তু, কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে সেই চেয়ারম্যানকে তাঁরা দায়িত্বভার দিতে পারছেন না। ইতিমধ্যেই জেলাশাসক ঝালদা পুরসভার নিত্যনৈমিত্তিক কাজকর্মের দেখভাল করছেন। এই পরিস্থিতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের আইনজীবীরা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়ের করার অনুমতি চান তাঁরা। সেই অনুমতিও দেওয়া হয়েছে। 

গত ২১ নভেম্বর ঝালদা পুরসভায় আস্থা ভোটে পরাজিত হয় তৃণমূল। ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ার তোড়জোড় শুরু করে কংগ্রেস। কিন্তু শনিবার নতুন পুরবোর্ড গঠনের আগের রাতেই, তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ারকে প্রশাসক হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পুর ও নগরোন্নয়ন দফতর। এই ইস্যুতে হাইকোর্টে মামলা করে কংগ্রেস।

সোমবার সেই মামলায় বিচারপতি অমৃতা সিন্হা রাজ্য সরকারের ২ ডিসেম্বরের নির্দেশিকায় অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেন। তাঁর নির্দেশ, প্রশাসক নন, ঝালদা পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসক। সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিন্হা, রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তে, ৫ জানুয়ারি অবধি অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেন। সবপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেন তিনি।

ওইদিন রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান কি কাউকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ? সরকারি আইনজীবী বলেন, তিনি পদত্যাগ করেছেন। কারও তা জানা নেই ! চেয়ারম্যান পদত্যাগ করলে, সেই দায়িত্ব পালন করতে হয় ভাইস চেয়ারম্যানকেই। কিন্তু, ভাইস চেয়ারম্যান পদত্যাগপত্র কাকে দেবেন ?

বিচারপতি অমৃতা সিন্হা প্রশ্ন করেন, ২৮ নভেম্বর পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান। রাজ্য সরকার তারপরও এই প্রক্রিয়ার মধ্যে কীভাবে হস্তক্ষেপ করে? রাজ্যের আইনজীবী বলেন, সরকার দেখেছে শূন্যপদ আছে। তাই হস্তক্ষেপ করেছে। প্রশাসক ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন ; ঝালদা পুরসভায় মামলায় ধাক্কা রাজ্যের, প্রশাসক-বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget