এক্সপ্লোর

Jhalda Murder Update: কাউন্সিলর তপন কান্দুকে খুনের প্রতিবাদ, আজ বনধের ডাক কংগ্রেসের

Jhalda Murder Update :ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। ঘটনায় নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ।

সন্দীপ সমাদ্দার, ঝালদা: দলীয় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে আজ কংগ্রেসের ডাকা বনধে সর্বাত্মক সাড়া দেখা  গেল পুরুলিয়ার ঝালদায় (Jhalda)।  দোকানপাট, বাজার বন্ধ। গাড়ি ঘোড়া চলছে না। বাস চলাচলও বন্ধ। আজ সকালে কংগ্রেস (Congress) কর্মীরা ঝালদা শহরে প্রতিবাদ মিছিল করেন। পুরুলিয়ার অন্যত্রও বনধের মোটামুটি প্রভাব পড়েছে।

৪ বারের কাউন্সিলর। একবার পুরসভার চেয়ারম্যান। এবার তৃণমূল ঝড়ের মধ্যেও সস্ত্রীক কংগ্রেসের প্রতীকে জয়ী। বোর্ড গঠনের ঠিক আগে, খুন করা হল, ঝালদার সেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। তপন কান্দুকে খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। ঘটনায় নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ। দীপক তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পরাজিত হন।      

রবিবার পুরুলিয়া শহরে দলের বৈঠক সেরে ঝালদায় ফেরেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। বিকেলে রাস্তায় কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি।  বাড়ির অদূরে চেনা রাস্তা। সঙ্গে সহযোগীরা। ভাবতেও পারেননি কী অপেক্ষা করে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই উল্টোদিক থেকে এসে দাঁড়ায় একটা বাইক, যাতে তিনজন বসেছিলেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মাথায় গুলি চালায় দুষ্কৃতীরা।

সম্প্রতি রাজ্যজুড়ে একশো আট পুরসভার ভোটে তৃণমূল বিরাট জয় পেলেও, ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রতীকে জেতেন তপন কান্দু।  তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দুও কংগ্রেসের হয়ে জেতেন ১২ নম্বর ওয়ার্ডে।এরপর থেকেই তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “পুলিশ যখন বলল তৃণমূলে যোগ দাও, তপন বলল শহিদ হয়ে যাব, তাও যোগ দেব না। তপন কান্দুকে দেখে শিখব, জীবন পরোয়া না করে লড়াই করা যায়। তপন কান্দুকে মেরে কংগ্রেসকে শেষ করা যাবে না।’’

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় রবিবার রাতে, মৃতের দাদা ও ভাইপোকে আটক করা হয়েছে। এর মধ্যে ভাইপো দীপক পুরভোটে তপন কান্দুর বিরুদ্ধেই তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।  কাকা-ভাইপোর ভোটের লড়াই তখন জমে উঠেছিল।শেষ অবধি কংগ্রেস প্রার্থী কাকার কাছে হেরে যান তৃণমূল প্রার্থী ভাইপো।আর ভোটে জেতার পর গুলি করে খুন করা হল কংগ্রেস কাউন্সিলরকে।

আরও পড়ুন: Panihati Murder Update: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে আটক আরও ৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

ভিডিও

Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget