এক্সপ্লোর

Panihati Murder Update: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে আটক আরও ৩

Trinamool Councilor Murder Update: কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পানিহাটি (Panihati Murder) তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor ) অনুপম দত্ত খুনে আটক আরও ৩। বারুইপুর থেকে ৩ জনকে পাকড়াও করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের। 

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতী। তৃণমূল কাউন্সিলর খুনে গতকাল অমিত ওরফে শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করা হয়। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জানা যায় খুনে ব্যবহৃত অস্ত্র কোথা থেকে কিনেছিল সে। এরপরই বারুইপুর থেকে ৩ জনকে আটক করে। তাদেরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর মেরেকেটে ২০০ মিটার দূরে আগরপাড়ার এই ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল দুষ্কৃতী। স্থানীয়রা টের পেয়ে ঝোপে আগুন লাগিয়ে দেন। দাউদাউ করে জ্বলতে শুরু করে জঙ্গল। আগুনের তাপে বাধ্য হয়ে বাইরে বেরিসে আসে অভিযুক্ত। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছাড়াও। ট্রেনের রিটার্ন টিকিট। ও সিমকার্ড ছাড়া মোবাইল ফোন উদ্ধার হয়।

হত্যার নেপথ্যে কারা? কারা সুপারি কিলার দিয়ে খুন করাল? সুপারি কিলারের নেপথ্যে বড় মাথা?  বোর্ড গঠনের ঠিক মুখে কেন খুন হতে হল তৃণমূল কাউন্সিলরকে? খুনের নেপথ্যে কি রাজনীতির গভীর প্যাঁচ? বিশেষ কারোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন অনুপম দত্ত? গত ২দিন ধরে এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।  নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত গতকাল বলেন, “ভিতরের কেই না থাকলে, এলাকার কেউ না থাকলে, এরকম ভাবে খুন হতে পারে না। লোকাল পুলিশ নয়, CBI-CID তদন্ত হোক।‘’

আরও পড়ুন: Patient Death: চিকিত্‍সায় দেরি ও গাফিলতির অভিযোগ, চার্নক হাসপাতালে রোগী মৃত্যুতে উত্তেজনা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?
Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, জার্মানি থেকে আয়ারল্যান্ড — মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget