এক্সপ্লোর

Elephant Attack Death: দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালের দল, হাতির হানায় ঝাড়গ্রামে মৃত্যু মহিলার

Jhargram News: দলমা থেকে আসা আরও ২০-২৫টি হাতির দল গতকাল মাঝরাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুরে ঢোকে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালের দল। নয়াগ্রামে হাতির হানায় মৃত্যু হয়েছে বছর পঁয়তাল্লিশের এক মহিলার। মৃতের নাম জলেশ্বরী সিং। নয়াগ্রাম থানার কাঁথি গ্রামের বাসিন্দা। এদিন ভোর বেলায় হাতির হামলায় মৃত্যু হয় ওই মহিলার। 

ঝাড়গ্রাম জেলায় হাতির হানা অব্যাহত। হাতির তাণ্ডবে নাজেহাল নয়াগ্রাম, গোপীবল্লভপুরের ২, সাকরাইল, ঝাড়গ্রাম ব্লকের বাসিন্দারা। নয়াগ্রামে ২০টি হাতির দল আগে থেকেই রয়েছে। দলমা থেকে আসা আরও ২০-২৫টি হাতির দল গতকাল মাঝরাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুরে ঢোকে। পেটবিন্ধি, বাঘুয়াশোল, মালাই, খারবান্দি, বড় আসানবনি এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছে। সবজি ও ধান জমিতে ঢুকে ফসল নষ্ট করায় মাথায় হাত চাষিদের। এই ব্লক গুলিতে কৃষকরা ধান সবজি চাষের উপর নির্ভরশীল। আর এভাবে ধান ও সবজি চাষের ক্ষতির কারণে সমস্যায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হাতির তাণ্ডবের কথা জানানোর পরেও বন দফতরের দেখা মেলেনি। চাষিদের অভিযোগ, ক্ষতিপূরণের আবেদন করেও বছরের পর বছর মেলে না। বন দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এর আগে এলিফ্যান্ট ডিটেকশন সিস্টেম এর ট্রায়াল রান চলাকালীন হাতির আক্রমণে মৃত্যু হয় রেলের ঠিকাদারি সংস্থার অফিসারের। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া স্টেশনের কাছে মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হল সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল, বছর পঞ্চান্নর সন্দীপ চৌধুরীর। গত ৬ মার্চ বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট দমনপুর রেঞ্জে চলছিল এলিফ্যান্ট ডিটেকশন সিস্টেম এর ট্রায়াল রান। সেখানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ রেলের অন্যান্য আধিকারিক। এই ট্রায়ালের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে আনা হয়েছিল 'জোনাকি' নামে কুনকি হাতিটিকে। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ট্য়ুরিস্ট এক্সপ্রেস । তখনই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। ঠিকাদার সংস্থার অফিসার সন্দীপ চৌধুরীকে আচমকাই পিষে দেয় কুনকি হাতিটি। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানে সন্দীপ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ফের লোকালয়ে বাঘের আতঙ্ক। দেউলবাড়ি গ্রামের পাশে মাতলা নদীর বাঁধের কাছে বাঘের পায়ের ছাপ মিলেছে বলে গ্রামবাসীদের দাবি। আতঙ্কে ঘুমহীন রাত কাটিয়েছেন তাঁরা। গতকালই খবর পেয়ে বন দফতরের কর্মীরা পৌঁছে যান দেউলবাড়ি গ্রামে। রয়েছে কুলতলি থানার পুলিশও। পুলিশের তরফে মাইকে প্রচার চলছে। আজ সকাল থেকে গ্রাম লাগোয়া জঙ্গল জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বন দফতর। বাঘের অবস্থান চিহ্নিতকরণের চেষ্টা চলছে। কয়েকদিন আগে বাঘের ভয়ে ঘুম উড়েছিল কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদের বাসিন্দাদের। এবার কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget