এক্সপ্লোর

R G Kar Case: অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? বিচারপতির প্রশ্নের উত্তরে CBI বলল...

CBI Investigation: বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, তাহলে সিবিআই এই মুহূর্তে কী করছে ?

সৌভক মজুমদার, কলকাতা : অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা ? গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর আজ আর জি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করে CBI বলল, 'এটা গণধর্ষণ নয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে।' হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে একথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিস্তারিত...

এদিন সিবিআইয়ের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে, এটা কোনও গণধর্ষণের ঘটনা নয়। এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা। তার কারণ হিসাবে সিবিআই বলছে, তারা ঘটনাস্থল আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে যে যে তথ্যপ্রমাণ পেয়েছিল তা ফরেনসিকের জন্য পাঠানো হয়েছিল। সমস্ত কিছুর ফরেনসিক পরীক্ষা হয়েছে। তাছাড়াও গোটা বিষয়টার জন্য মেডিক্যাল বোর্ড বসানো হয়েছিল। সেখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সেই ১৪ জন চিকিৎসকের মতামত এবং ফরেনসিকের মতামত দেখে তারা এই সিদ্ধান্তে এসেছে যে, এটা কোনও গণধর্ষণের ঘটনা নয়। এটা ধর্ষণের ঘটনা।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেছিলেন, সিবিআই কি মনে করে-এটা ধর্ষণের ঘটনা, না গণধর্ষণের ঘটনা ? সেই প্রশ্নের উত্তরে আজ সিবিআইয়ের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এটা গণধর্ষণের ঘটনা নয়। এখনও পর্যন্ত তাদের কাছে থাকা তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তারা জানাচ্ছে, ওখানে শুধুমাত্র একজন পুরুষেরই ডিএনএ পাওয়া গিয়েছিল। সেই ডিএনএ প্রোফাইলিংয়ের পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। 

এছাড়া বিচারপতি আর যে প্রশ্ন করেছিলেন, এটা গণধর্ষণের ঘটনা হলে তাতে আর কে বা কারা যুক্ত রয়েছে ? কিন্তু, সিবিআই এটা গণধর্ষণের ঘটনা নয় বলায়, সেই প্রশ্নের আর কোনও গুরুত্ব এই মুহূর্তে রইল না। অর্থাৎ, এই ঘটনার পর থেকে যে প্রশ্নটা সবথেকে বেশি ঘোরাফেরা করছিল, আজ তা সিবিআইয়ের তরফে স্পষ্ট করে দিয়ে দেওয়া হল। 

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, তাহলে সিবিআই এই মুহূর্তে কী করছে ? উত্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, এই ঘটনা ঘটার পরবর্তী পর্যায়ে যা যা অপরাধ সংগঠিত হয়েছিল, তথ্যপ্রমাণ নষ্ট করা থেকে অন্যান্য যেসব অপরাধের বিষয় উঠে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ নষ্টের ক্ষেত্রে কে বা কারা যুক্ত রয়েছে ? বা কারা যুক্ত থাকতে পারে ? তা দেখা হচ্ছে। বিচারপতির প্রশ্ন, এই তদন্ত শেষ করতে কতদিন লাগবে ? সিবিআইয়ের আইনজীবীর দাবি, সেটা এখনই তারা বলতে পারছে না।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget