এক্সপ্লোর

Jhargram: অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই ইস্তফা ৮০ বিজেপি নেতা-কর্মীর, কটাক্ষ তৃণমূলের

Jhargram News: গোটা ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির মন্তব্য, 'বিজেপির যা সংস্কৃতি তাতে কেউ থাকতে পারে না। যেভাবে জনবিরোধী নীতি নিচ্ছে তাতে কেউই থাকবে না।'

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বাংলায় অমিত শাহর (Amit Shah) সফরের মধ্যেই ঝাড়গ্রামে (Jhargram) পদত্যাগ (resignation) করলেন ৮০ জন বিজেপি (BJP) নেতা, কর্মী। না জানিয়ে জেলা কমিটিতে রাখার অভিযোগ তুলে ইস্তফা দিলেন ১৬ জন বিজেপি নেতা। বিজেপি সূত্রে খবর, পদত্যাগপত্র পেলে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলা হবে।

বঙ্গে অমিত শাহ, তার মধ্যেই ৮০ বিজেপি নেতা-কর্মীর পদত্যাগ

অমিত শাহের বঙ্গ সফরের দিন ঝাড়গ্রামে বিজেপির গণ-ইস্তফা। একসঙ্গে পদত্যাগ করলেন বিজেপির ৮০জন নেতা-কর্মী। 

নতুন কমিটি গঠন নিয়ে জেলায় জেলায় ছড়িয়েছে বিজেপির অসন্তোষ। এই প্রেক্ষাপটে অমিত শাহের সফরের মধ্যে ঝাড়গ্রামে মাথাচাড়া দিল বিজেপির ক্ষোভ। মাস খানেক আগে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটি তৈরি হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নতুন কমিটির ৬০ জনের মধ্যে ১৬ জন সদস্যই পদত্যাগ করলেন। 

ঝাড়গ্রামের পদত্যাগী বিজেপি নেতা বিহারি সহিসের কথায়, 'আমাদের না জানিয়ে জেলা কমিটিতে রাখা হয়েছে। না জানিয়ে যেহেতু রাখা হয়েছে তাই পদ থেকে ইস্তফা দিলাম।'

ইস্তফা দেওয়া পদাধিকারীদের মধ্যে কেউ কেউ বিজেপির মণ্ডল সভাপতি, কেউ বুথ সভাপতি। পদত্যাগীদের অভিযোগ, দুঃসময়ে পাশে দাঁড়ায়নি বিজেপি নেতৃত্ব।
 
ঝাড়গ্রামের অপর পদত্যাগী বিজেপি নেতা চন্দ্রশেখর প্রতিহার বলেন, 'এই নেতৃত্ব কোনও কেস, মামলায় সাহায্য করছে না। আমাদের পাশে দাঁড়াচ্ছে না। তার জন্য এই নেতৃত্বের সঙ্গে কাজ করতে পারব না। কোনও পদে থাকতে চাইছি না। '

বিজেপি জেলা কমিটির সদস্য সুশীল মাহাতো জানিয়ছেন, কোনও নেতার পদত্যাগপত্র তাঁদের কাছে আসেনি। এলে সবার সঙ্গে কথা বলা হবে। আর এই নিয়ে বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

আরও পড়ুন: Pashchim Medinipur: অসহ্য গরমে টানা ৬ দিন নেই বিদ্যুৎ সংযোগ, প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা

বিজেপি নেতাকর্মীদের পদত্যাগ ঘিরে শুরু তৃণমূল-বিজেপি তরজা

গোটা ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল (TMC)। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রেখা সোরেনের মন্তব্য, 'বিজেপির যা সংস্কৃতি তাতে কেউ থাকতে পারে না। যেভাবে জনবিরোধী নীতি নিচ্ছে তাতে কেউই থাকবে না।'

নেতৃত্বের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করে মাস দুয়েক আগে ঝাড়গ্রামে বিজেপির অফিসে তালা ঝুলিয়ে দেন দলেরই একাংশ। এই প্রেক্ষাপটে অমিত শাহের বঙ্গ সফরের দিনে ঝাড়গ্রামেই  ৮০ জন বিজেপি নেতা-কর্মী পদত্যাগ করলেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget