এক্সপ্লোর

Jhargram - Bankura : ফুঁসছে নদী, ভাসছে সেতু, রাস্তায় জল, আতঙ্কে ঝাড়গ্রাম-বাঁকুড়াবাসী

এদিন সকাল থেকে বন্ধ যান চলাচল। ঝাড়গ্রাম শহর থেকে জামবনি ব্লকের একাংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পূর্ণেন্দু সিংহ ও অমিতাভ রথ, অমিত জানা : রবিবার থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামও। টানা বৃষ্টিতে, জল বেড়েছে ডুলুং ও সুবর্ণরেখায়। চিল্কিগড়ের কাছে ব্রিজের উপর দিয়ে বইছে ডুলুং। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তায়, শিলদার কাছে রাস্তার ওপর দিয়ে বইছে তারাফেনি নদীর জল। তার ফলে, এদিন সকাল থেকে বন্ধ যান চলাচল। ঝাড়গ্রাম শহর থেকে জামবনি ব্লকের একাংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ. একটু বৃষ্টি হলেই প্রত্যেক বছর এরকম পরিস্থিতি হয়, কোনও সমাধান হয়নি এতদিনেও ''টানা বৃষ্টির জেরে ভাসছে জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুরের বিঘের পর বিঘে চাষজমি। দুর্যোগের ধাক্কায় আমন ধান ও সবজি চাষের আশঙ্কা করছেন কৃষকরা।

আরও পড়ুন :

 টানা বৃষ্টির জের, পশ্চিম মেদিনীপুর জুড়ে জলযন্ত্রণা, বিপর্যস্ত জনজীবন

অন্যদিকে, নিম্নচাপের বৃষ্টিতে ফুঁসছে শিলাবতী। নদীর জলে সেতু প্লাবিত হওয়ায়, বাঁকুড়া থেকে সিমলাপালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জঙ্গলমহলের আরেক জেলা ঝাড়গ্রামের একাধিক জায়গায় জমা জলে বাড়ছে দুর্ভোগ। কেউ অপেক্ষা করছেন, কখন জল নামবে! কেউ ঝুঁকি নিয়ে, কাঁধে সাইকেল নিয়ে পেরোচ্ছেন ব্রিজ। নিম্নচাপের বৃষ্টিতে দুর্ভোগের এই ছবি বাঁকুড়ার সিমলাপালে। বুধবার সকালে, শিলাবতীর জলে ভেসে যায় সেতু। জল বাড়তে থাকায় বন্ধ হয়ে যায় বাঁকুড়া-সিমলাপাল বাস চলাচল। সমস্যায় পড়েছেন সিমলাপালের বাসিন্দারা। টানা বৃষ্টি হলেই, কেন বারবার এই পরিস্থিতি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ' যানবাহন বন্ধ হওয়া মানে সমস্যা, ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, একটু গভীর পা পড়লে বিপদে পড়ে যাব, একজন মানুষ মারাও গেছে' 

অন্যদিকে আবার কোথাও সেতুর ওপর দিয়ে বইছে নদীর জল। কোথাও, হাসপাতাল চত্বর জল থৈ থৈ। কোথাও আবার জলের তোড়ে ডুবেছে গাড়ি। টানা বৃষ্টিতে, পশ্চিম মেদিনীপুর জুড়ে শুধুই জলযন্ত্রণার ছবি। এরইমধ্যে, খড়গপুর লোকাল থানার, পশ্চিম পাতরি গ্রামে, দুর্যোগের জেরে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের। নিম্নচাপের বৃষ্টিতে জল জমে যায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। 
জমা জলে দুর্ভোগে পড়েন রোগীর আত্মীয়রা। ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও জল ঢুকে যায়। বৃষ্টিতে, মঙ্গলবার থেকেই জলমগ্ন খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। একাধিক বাড়িতে জল ঢুকে যায়। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। IIT বাইপাসে উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি। জল জমে যায় মেদিনীপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে। এরই মধ্যে জমা জলে, মাছ ধরায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। 
মেদিনীপুরের নারায়ণগড়ের পোক্তা পোলের কাছে, কেলেঘাই নদীর জলে, ডুবে যায়, জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। জলমগ্ন হয়ে পড়ে নারায়ণগড় ব্লকের ১২-১৩টি গ্রাম। বাড়িতে জল উঠে যাওয়ায়, জাতীয় সড়কের ওপর আশ্রয় নেন অসহায় গ্রামবাসীরা। 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget