এক্সপ্লোর

West Midnapore: টানা বৃষ্টির জের, পশ্চিম মেদিনীপুর জুড়ে জলযন্ত্রণা, বিপর্যস্ত জনজীবন

কোথাও সেতুর ওপর দিয়ে বইছে নদীর জল। কোথাও, হাসপাতাল চত্বর জল থৈ থৈ। কোথাও আবার জলের তোড়ে ডুবেছে গাড়ি।

বিশ্বজিৎ দাস, সোমনাথ দাস, অলোক সাঁতরা:  নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি। আর টানা বৃষ্টিতে জলমগ্ন  খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। টানা বৃষ্টির জেরে খড়গপুর লোকাল থানার পশ্চিম পাতরি গ্রামে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের।

কোথাও সেতুর ওপর দিয়ে বইছে নদীর জল। কোথাও, হাসপাতাল চত্বর জল থৈ থৈ। কোথাও আবার জলের তোড়ে ডুবেছে গাড়ি। টানা বৃষ্টিতে, পশ্চিম মেদিনীপুর জুড়ে শুধুই জলযন্ত্রণার ছবি। এরইমধ্যে, খড়গপুর লোকাল থানার, পশ্চিম পাতরি গ্রামে, দুর্যোগের জেরে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের। নিম্নচাপের বৃষ্টিতে জল জমে যায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। জমা জলে দুর্ভোগে পড়েন রোগীর আত্মীয়রা। ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও জল ঢুকে যায়।

আরও পড়ুন: Local Train : রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল বিধিনিষেধ, এই মাসেও গড়াবে না লোকাল ট্রেনের চাকা

বৃষ্টিতে, মঙ্গলবার থেকেই জলমগ্ন খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। একাধিক বাড়িতে জল ঢুকে যায়। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। IIT বাইপাসে উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি। জল জমে যায় মেদিনীপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে। মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার কথায়, “ঘুম থেকে উঠে দেখি এক কোমড় জল।’’ ওই এলাকার আরেক বাসিন্দার বক্তব্য, নিকাশি ব্যবস্থা না হলে থাকা সম্ভব নয়।

এরই মধ্যে জমা জলে, মাছ ধরায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুরের নারায়ণগড়ের পোক্তা পোলের কাছে, কেলেঘাই নদীর জলে, ডুবে যায়, জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। জলমগ্ন হয়ে পড়ে নারায়ণগড় ব্লকের ১২-১৩টি গ্রাম। বাড়িতে জল উঠে যাওয়ায়, জাতীয় সড়কের ওপর আশ্রয় নেন অসহায় গ্রামবাসীরা।

আরও পড়ুন: Durgapur: দুর্গাপুরেও জ্বরের প্রকোপ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ৪২ শিশু

 

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
Shantipur Bamakali: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget