এক্সপ্লোর

Jhargram: বিবাহবহির্ভূত সম্পর্ক, ৯ মাস পর গ্রামে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে,  প্রায় ৯ মাস আগে ধীরেন ডাঙ্গুয়া তাঁর স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে ছেড়ে স্থানীয় এক গৃহবধূ অঞ্জলি সিংকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

 

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে (Gopiballavpur) ৯ মাস পর গ্রামে ফিরে এসে গলায় দড়ি দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য। ঝাড়গ্রাম (Jhargram) জেলার গোপীবল্লভপুর ব্লকের অন্তর্গত গোপীবল্লভপুর থানার বংশীধরপুর গ্রামে বুধবার সকালে ঘটনাটি ঘটে। মৃত প্রেমিক ও প্রেমিকার নাম ধীরেন ডাঙ্গুয়া ও অঞ্জলি সিং। দুজনেরই বাড়ি গোপীবল্লভপুর থানার বংশীধর পুর গ্রামে।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে,  প্রায় ৯ মাস আগে ধীরেন ডাঙ্গুয়া তাঁর স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে ছেড়ে স্থানীয় এক গৃহবধূ অঞ্জলি সিংকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অঞ্জলি সিংয়ের স্বামী অনন্ত সিং। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সেই সময় তাদের খোঁজ করে কোথাও পাওয়া যায়নি।

এরপর প্রায় নয় মাস পর বুধবার সকালে বংশীধরপুর গ্রামের মাঝে থাকা বড়খাল এলাকায় একটি নিমগাছে ওই দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায়  এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ধীরেন  ডাঙ্গুয়ার স্ত্রী যমুনা ডাঙ্গুয়া বলেছেন,  ৯ মাস আগে ঘর ছেড়ে চলে গিয়েছিল আমার স্বামী। আমি ছেলে মেয়েকে নিয়ে দিনমজুর খেটে সংসার চালাচ্ছি। একদিনও বাড়ি ফিরে আসেনি। লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে ।

একই কথা বলেছেন অঞ্জলি সিংয়ের স্বামী অনন্ত সিংও। তিনি বলেছেন,  ৯ মাস আগে ধীরেন ডাঙ্গুয়ার সঙ্গে ও বাড়ি থেকে পালিয়ে যায়। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমি কোনোক্রমে সংসার চালাচ্ছি। বহু চেষ্টা করেও ওদের খোঁজ পায়নি। বুধবার সকালে লোকমুখে শুনে গিয়ে দেখি দুইজনেই গলায় ফাঁস লাগিয়ে নিম গাছে ঝুলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোপীবল্লভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য গোপীবল্লভপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget