এক্সপ্লোর

Jhargram Tree House: অরণ্যেই দিবারাত্রি, মগডালে ভাল-বাসার ঠিকানা, অনন্যকীর্তি বঙ্গতনয়ের

Jhargram News: বরুণ জানিয়েছেন, ছোট থেকেই গাছের উপর ঘর তৈরির স্বপ্ন ছিল তাঁর।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: কংক্রিটের জঙ্গলে সবুজের দেখা মেলাই দুষ্কর আজকাল। ঘটা করে বৃক্ষরোপণ, সবুজায়নের শপথ নিলেও, কথা এবং কাজে ফারাক থেকে যায় আকাশ-পাতাল। কিন্তু মন থেকে চাইলে কিছুই অসম্ভব নয়, ফের প্রমাণ হলে এই বাংলাতেই। ছোট থেকে গাছপালার মধ্যে বড় হয়ে,  সবুজের বুকেই শান্তির আশ্রয় গড়ে তুললেন এক যুবক (Jhargram Tree House)।

মন থেকে চাইলে কিছুই অসম্ভব নয়, ফের প্রমাণ হলে এই বাংলাতেই

কলকাতা থেকে ঝাড়গ্রাম, দূরত্ব ১৭০ কিলোমিটারের বেশি (Jhargram News)। চার-সাড়ে চার ঘণ্টা লাগে পৌঁছতে। তাই বলে শহুরে ছোঁয়া যে একেবারেই গায়ে লাগেনি, তা নয়। জায়গায় জায়গায় বসেছে মোবাইল টাওয়ার। শপিং মলের সংস্কৃতিও পৌঁছে গিয়েছে। কিন্তু আধুনিকতাকে গ্রহণ করেও, অত্যন্ত যত্নসহকারে শহুরে হাওয়া গায়ে লাগাননি এক যুবক।

ঝাড়গ্রাম জেলার বেলাপাহাড়ির অন্তর্গত জয়পুর গ্রাম। সেখানেই বাস বরুণ দাসের। তাঁর বাড়ির আয়তন টেনেটুনে ৮০০ স্কোয়্যার ফুট। কিন্তু চারপাশ একেবারে উন্মুক্ত। বাড়ি ঘিরে রয়েছে কমপক্ষে ৭০টি গাছ। ছোট থেকে সেই গাছের ছায়াতেই থেকেছেন বরুণ। খেলে বেরিয়েছেন মাঠেঘাটে।  

শান্ত, স্নিগ্ধ এবং নিরিবিলি সেই পরিবেশই মনে গেঁথে যায় বরুণের। সেখানেই নিজের জগৎ গড়ে তুলবেন ভেবে নিয়েছিলেন সেই ছোট্ট বয়সেই। বিশেষ করে টেলিভিশনে ‘ছোটা ভীম’ দেখে যজ্ঞুকে মনে ধরে যায় তাঁর, যার কিনা বাড়ি দেখানো হয়েছিল গাছের উপরে। তিলে তিলে সেই স্বপ্নকেই বাস্তবায়িত করেছেন বরুণ।

আরও পড়ুন: Raina Shoot-out : ওষুধ কিনতে আসছিলেন, তৃণমূল কর্মী ও তাঁর বাবাকে লক্ষ্য করে একের পর এক গুলি !

সেই কাজে বরুণ সহায়ক হয়ে ওঠে অতিমারি। লকডাউনে গোটা পৃথিবী যখন অবরুদ্ধ, মুক্ত মনে কাজ শুরু করেন দেন বরুণ। ধীরেসুস্থে গাছের মগডালে বানিয়ে ফেলেন আস্ত ঘর। সেই ঘর এখন হয়ে উঠেছে বরুণের স্টাডি রুম। তবে শুধু একলা ব্য়বহার করেন না, গ্রামের কচিকাঁচাদেরও আস্তানা হয়ে উঠেছে মগডালের ওই ঘর।

বরুণ জানিয়েছেন, ছোট থেকেই গাছের উপর ঘর তৈরির স্বপ্ন ছিল তাঁর। লকডাউনে মোবাইল সংযোগে সমস্যা দেখা দেয়। অনলাইন ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়েন। তাতেই নিজের ভাবনা কার্যকর করতে নেমে পড়েন। ঘর তৈরির জন্য শক্তপোক্ত গাছ বেছে নেন। তার পর তিনটি মোটা গাছের ডালে বাঁশ, কাঠ পর পর সাজান। দড়ি দিয়ে বেঁধে উপরে চাপান খড়। ঘরের মেঝেয় চাটাই পেতেই কাটছে আপাতত।

মগডালে তৈরি ওই ঘরে ওঠার জন্য রয়েছে বাঁশের সিঁড়ি। ছোট্ট একটি দরজা দিয়ে ঢুকতে হবে। রয়েছে জানলাও, হাওয়া চলাচলের জন্য। বৃষ্টি এলে ত্রিপল ফেলে দিতে হয়। ঘরে রয়েছে আলোর ব্যবস্থাও। যখন থাকেন না, তালা ঝুলিয়ে দেন বরুণ।

বরুণ জানিয়েছেন, গত দু’বছর ওই স্টাডি রুম চাকরির প্রস্তুতিতে খুব কাজে লেগেছে তাঁর। সেখান থেকেই অনলাইন ক্লাস করেছেন। গ্রামের স্কুল-কলেজের ছেলেমেয়েরাও পড়াশোনার জন্য ওই ঘরে ভিড় করত। এখনও যাতায়াত রয়েছে তাদের। মোবাইলের টাওয়ার পেতে সমস্যা হলেও, ভিডিও গেম খেলতে এই ঘরই ভরসা কচিকাঁচাদের। ছুটির দিন প্রায় সারাদিনই সেখানে কাটে তাদের।

গ্রামের কচিকাঁচাদেরও আস্তানা হয়ে উঠেছে মগডালের ওই ঘর

ইন্টারনেটে দেখা ঝাঁ চকচকে ‘ট্রি হাউস’-এর মতো ধোপদুরস্ত না হলেও, একাহাতে যা তৈরি করেছেন, তাতেই খুশি বরুণ। উচ্চমাধ্যমিক পাস করে শিলদা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাস করেন তিনি। শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে। পাস করেছেন বিএডও। আপাতত গ্রামে রাস্তার পাশে একটি তেলেভাজার দোকান চালান। ওই ঘর থেকে অন্য কাজকর্মও সারেন তিনি। আবার একা থাকতে ইচ্ছা হলেও, আশ্রয় নেন সেখানেই।

সেরা শিরোনাম

Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget