এক্সপ্লোর

Jhargram News: দীর্ঘ লড়াইয়ের ফল, ২৭ বছর বাদে শাস্তি পেল সিপিএম নেতা খুনে দোষী সাব্যস্ত

Jhargram Murder : ২৭ বছর ধরে আইনি লড়াই চালানোর পর অবশেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেল ঝাড়গ্রামের এক সিপিএম নেতাকে খুনে অভিযুক্ত। আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি পেয়েছে মৃতের পরিবার।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: দীর্ঘ ২৭ বছর ধরে আইনি লড়াই চালানোর পর অবশেষে সুবিচার পেল ঝাড়গ্রামে (Jhargram News) খুন হওয়া সিপিএম (CPM) নেতার পরিবার। একজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। এর ফলে কিছুটা হলেও ২৭ বছর ধরে বুকের ভেতর চেপে রাখা কষ্ট লাঘব হল খুন হওয়া সিপিএম নেতার পরিবারের সদস্যদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১৫ জুলাই ঝাড়গ্রামের ঢ্যাংবহরা গ্রামের বাসিন্দা জাহ্নবী বেরা নিজের চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় সুন্দর সরেন ও ছবিলাল দে সহ একাধিক ঝাড়খণ্ড পার্টির সদস্য সিপিআইএমের জাম্বনী লোকাল কমিটির সদস্য জাহ্নবী বেরাকে সামনে থেকে গুলি করে। গুলিটি জাহ্নবীর ডানদিকের পেটে লাগলেও দৌড়তে থাকেন তিনি। এদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয় এলাকার লোকজন জড়ো হয়ে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ সিপিএম নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২ জুলাই মারা যান গুলিবিদ্ধ ওই সিপিএম নেতা। মৃত্যুকালীন জবানবন্দী ও মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। এরপর একে একে গ্রেফতার হয় অভিযুক্তরা। তবে কিছুদিনের মধ্যে জামিনও পেয়ে যায় তারা। তারপর জাহ্নবী বেরার পরিবারের সদস্যদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে।
 
বাধ্য হয়ে কোনও রকমে দুই নাবালক শিশুকে নিয়ে লালগড়ে বাপের বাড়িতে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন জাহ্নবী বেরার স্ত্রী। সেখানেই বড় হয়ে ওঠে ছেলেরা। বর্তমানে জাহ্নবী বেরার বড় ছেলে প্রাইমারি স্কুলে শিক্ষক। এপ্রসঙ্গে তিনি বলেন, চরম খারাপ অবস্থার মধ্যে বড় হলেও বাবার দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য কোর্টে আসা বন্ধ করিনি। প্রথমে মায়ের হাত ধরে আসতাম এখন একাই আসি। কোর্টের উপর আস্থা ছিল তাই দীর্ঘ ২৭ বছর পর হলেও সাজা পেল অভিযুক্ত। এতে বাবার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।"

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও  বিচার চলাকালীন দুজনের মৃত্যু হয়। বাকিরা প্রমাণের অভাবে বেকসুর খালাস পায়। তবে সুন্দর সোরেনকে দোষী সাব্যস্ত করে মহামান্য বিচারক বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন। ঝাড়গ্রাম এডিজে ১ নম্বর আদালতের বিচারক সুন্দর সোরেনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। এর ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ কিছুটা শান্তি এসেছে বেরা পরিবারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: North 24 Parganas:'কালকের মধ্যে দখলমুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে' সতর্কবার্তা তৃণমূল বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget