এক্সপ্লোর

Dev On Ghatal: 'প্রশাসন কেন দেখেনি..?' দেবের প্রশ্নের পর এবার ঘাটালকাণ্ডে কড়া পদক্ষেপ শাসকদলের

Dev On Ghatal TMC Inner Glash ঘাটালে : ঘাটালকাণ্ডে কড়া পদক্ষেপ শাসকদলের

সৌমেন চক্রবর্তী, সোমনাথ দাস ও দীপক ঘোষ, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। 

ঘাটালে তৃণমূল সাংসদ  দেব বলেন, 'আমি শঙ্করবাবুকে বলি ওখানে গিয়ে কোনও ঝামেলা যদি হয় তাহলে কিন্তু তোমার দায়িত্ব। তোমাকে এটা টেক কেয়ার করতে হবে।'উপনির্বাচনে বিরোধীদের হোয়াইটওয়াশ করার পরদিনই অর্থাৎ রবিবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার বাধে ঘাটালে। আঙুল উঁচিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেন দেব। কিন্তু লাভের লাভ কিছুই হল না।  ঝরল রক্ত! ১৬ থেকে ২৫ জানুয়ারি ঘাটালে শিশুমেলার আয়োজন নিয়ে রবিবার ফের একবার সামনে চলে আসে, ঘাটালের তৃণমূল সাংসদ দেব ও ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গোষ্ঠীদ্বন্দ্ব। 

ঝামেলার সূত্রপাত ঘাটালের শিশুমেলার আয়োজনকে ঘিরে। সূত্রের দাবি, এবার ২৮ নভেম্বর মেলা নিয়ে বৈঠক ডেকেছিলেন দেব। কিন্তু অভিযোগ তার আগে ২১ তারিখেই বৈঠক করে নেন শঙ্কর দলুই।সম্প্রতি ঘাটালের তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, 'মিটিংয়ে আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার একদিন আগে ফোন করি। আমি বলি সবাইকে নিয়ে মিটিংটা কর। কিন্তু সকাল বেলা উঠে দেখলাম যে একতরফা হয়ে গেছে। সেখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়।'

আরও পড়ুন, মিটিং সেরে ফিরছিলেন বাড়ি, তারপর যা হল BJP-র পঞ্চায়েত সদস্যার সঙ্গে ! বিস্ফোরক অভিযোগ হুগলিতে..

এই প্রেক্ষাপটে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কোলাঘাটে বৈঠকে বসে সবপক্ষ। তারপর ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে আসেন দেব ও শঙ্কর দলুই। সকালে একসঙ্গে দু'জনকে হাসিমুখে স্টেডিয়ামে ঢুকতে দেখা যায়। হাতও মেলান। কিন্তু ভিতরে ঢুকতেই বদলে যায় ছবিটা। তৃণমূল কংগ্রেস সাংসদ দেব বলেন, 'আজকে আমি খুবই দুঃখিত। আমার ১১ বছরের রাজনীতির জীবনে এরকম প্রথম ঘটনা হল। আজকে যদি ৫ হাজার লোক সকাল থেকে জমায়েত ছিল, তাহলে প্রশাসন সেটা দেখতে পারত। এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে। ভিতরে লাঠি রাখা ছিল। তাহলে প্রশাসন সেটা কেন দেখেনি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
 

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget