এক্সপ্লোর

Jhargram News: তালগাছের উপর বিশালাকার অজগর সাপ, তারপর?

Python Recover: স্বাভাবিকভাবেই বিশালাকার অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বুধবার ঝাড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর এলাকায় দেখা গেল এক বিশালাকার অজগর সাপ। গাছের উপর দেখতে পাওয়া যায় সাপটিকে। স্বাভাবিকভাবেই বিশালাকার অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের।

ঝাড়গ্রামে বিশালাকার সাপ দেখা যাওয়ায় আতঙ্ক-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সবে মাত্র সূর্য উঠেছে। সকালের শান্ত পরিবেশের মাঝেই গ্রামবাসীরা হঠাৎই ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান। এদিক ওদিক দেখার পরই গ্রামবাসীদের নজরে যা আসে, তাতে তাঁদের চোখ কপালে ওঠার উপক্রম। গ্রামবাসীরা দেখেন, প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ রয়েছে একটি তাল গাছের উপর। দ্রুত সাপের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা বিশালাকার ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীরাই খবর দেন বন দফতরের কর্মীদের। জানা গিয়েছে, ততক্ষণে বিশালাকার সাপটিকে দেখার জন্য তালগাছের আশেপাশে ভিড় জমান বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তাঁরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ সাপটিকে ধরার চেষ্টা চলে। এবং দীর্ঘক্ষণের চেষ্টার পর অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। বন দফতর সূত্রে খবর, বিশালাকার অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর কিছুটা স্বস্তি পান গ্রামবাসীরা।

আরও পড়ুন - Mamata Banerjee: মাওবাদীদের নাম করে ভয় দেখালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মমতার

অন্যদিকে, চলতি মাসের প্রথম দিকেই ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় এক মহিলার। শুঁড়ে পাকিয়ে তুলে ধরে তাঁকে হাতিটি আছাড় মারে বলে জানা গিয়েছে। মাটিতে আছড়ে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা। স্থানীয়রা ছুটে গিয়ে কোও রকমে হাতির সামনে থেকে তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget