Jhargram News: ঝাড়গ্রামের লালগড়ে কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪
Jhargram Thunderstorm Death: বাজ পড়ে মৃত ১, আহত ২৪, মর্মান্তিক ঘটনা ঝাড়গ্রামের লালগড়ে

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের লালগড়ে বাজ পড়ে মৃত ১, আহত ২৪। কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪। আশঙ্কজনক অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছে লালগড় হাসপাতালে। ২৪ জনের মধ্য়ে ৯ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
খারাপ আবহাওয়ার কথা আগেই জানিয়েছিল আইএমডি, খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস ছিল দুই বঙ্গে। গত ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে উত্তরবঙ্গের উপরের দিকের কিছু জেলায় অতিভারী বর্ষণ হয়েছে বলে খবর। ঝাড়গ্রামের লালগড়ে বাজ পড়ে ১ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে আহতও হয়েছে বহু মানুষ। ২৪ জন বাজ পড়ে আহত হয়েছেন বলে খবর। অতীতে উত্তরবঙ্গে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে। বাজ পড়ে পরপর মৃত্যু হয়েছে ৫ জনের। কয়েক মাস আগেও মিনিট দুয়েকের প্রবল ঝড়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। নাকতলার বাসিন্দা গুরুতর আহত বৃষ্টি রানা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছিল।
আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল আশঙ্কা
আইএমডি সূত্র জানাচ্ছে, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে বয়ে যাবে।আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে অসংগঠিত হয়ে পড়েছে। উত্তর থাইল্যান্ডের উপর থাকা, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি, আজ সকালে একই অঞ্চলে অবস্থান করছিল।বর্তমানে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আজ সন্ধ্যার দিকে (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে প্রবেশ করতে পারে।
নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা
এরফলে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল সন্ধ্যার দিকে ওই একই অঞ্চলে নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি ধীরেধীরে ঘনীভূত হতে পারে। এবং পরবর্তী ৩-৪ দিনের মধ্যে, পশ্চিম উত্তর পশ্চিমদিকে অগ্রসর হয়ে, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। গতকালের নিম্নচাপ অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিমি উচ্চতায় সিকিম থেকে বাংলাদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Before You Go
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'





















