এক্সপ্লোর

Jhargram : করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় বিশেষভাবে তৈরি হচ্ছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল

COVID-19 Update: সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিনের ডাক্তার স্নেহাশিস দাস এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের হার না মানা লড়াইয়ের ফলে ঝাড়গ্রাম দীর্ঘদিন ছিল গ্রিন জোনে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : করোনার দ্বিতীয় ঢেউ এখনও যায়নি। বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা ইতিমধ্যেই সাবধান করে দিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। যা মারাত্মক আকার নেবে অক্টোবরে। তখন পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া দরকার। তবে সেই পরিস্থিতি সামাল দিতে তৈরি ঝাড়গ্রাম। দেশের বেশিরভাগ অংশ যখন করোনায় আক্রান্ত এবং রোগী মৃত্যুর হার নিয়ে চিন্তিত, সেখানে ঝাড়গ্রামের ছবিটা একেবারে আলাদা। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিনের ডাক্তার স্নেহাশিস দাস এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের হার না মানা জেদের ফলে ঝাড়গ্রাম দীর্ঘদিন ছিল গ্রিন জোনে। কারণ, সেখানে করোনায় মৃত্যুর হার ছিল অন্যান্য অঞ্চলগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একইভাবে তৃতীয় ঢেউকেও যাতে সামাল দেওয়া যায়, তার জন্য প্রস্তুত ডাক্তার স্নেহাশিস দাস ও তাঁর সহকর্মীরা।

করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা কীভাবে করা যাবে? কীভাবে চিকিৎসা হবে? কী কী সরঞ্জাম ব্যবহার করা হবে? আশঙ্কাজনক রোগী থাকলে তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে? রোগীর অবস্থা আরও খারাপ হলে ক্রিটিকাল কেয়ার ইউনিটকে কীভাবে ব্যবহার করা হবে? বাচ্চাদের কীভাবে যত্ন নেওয়া হবে? সেসব নিয়ে চিকিৎসক স্নেহাশিস দাসের মেডিকেল কেয়ার ম্যানেজমেন্টের রূপরেখা তৈরি। নিজে এবং আরও কয়েকজন অভিজ্ঞ চিকিৎসককে সঙ্গে নিয়ে অন্যান্য ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং দিচ্ছেন তিনি। স্লাইড শোয়ের মাধ্যমে সমস্ত বিষয়টা সকলের কাছে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন। ছোট ছোট দলে ভাগ করে ডাক্তার, নার্স এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের হাতে কলমে পরিস্থিতি সামাল দেওয়ার ট্রেনিং দিচ্ছেন স্নেহাশিস দাস। 

এই মুহূর্তে ঝাড়গ্রাম হাসপাতালে করোনা মোতাবিলার তিনটি ইউনিট রয়েছে। পাশাপাশি ক্রিটিকাল কেয়ার ইউনিট, ভেন্টিলেটর, হাইপোনেজাল অক্সিজেন ডিভাইস, বাইপ্যাপ, অক্সিজেন কনসেনট্রেটরসহ পরিস্থিতি সামাল দেওয়ার সমস্তরকমের ব্যবস্থা রয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগীদের পাশাপাশি ডাক্তার স্নেহাশিস দাসের তত্ত্বাবধানে চলছে তৃতীয় ঢেউ মোকাবিলার ট্রেনিংও। বাচ্চা থেকে বয়স্ক, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সরঞ্জাম নিয়ে করোনার তৃতীয় ঢেউকে মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। তৃতীয় ঢেউয়েও ঝাড়গ্রামবাসীকে একইভাবে সুস্থ রাখবেন, এটাই আশা এই চিকিৎসকের। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget