এক্সপ্লোর

Jhargram News: ঝাড়গ্রামে শুঁড়ে তুলে আছাড়, মৃত্যু প্রৌঢ়ার, হাতির হানা মেদিনীপুর সদর ব্লকেও

Jhargram Elephant Attack News: স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতি দিনের মত ইচ্ছামতী দেবী রবিবার সকালে বাড়ি লাগোয়া বনাঞ্চলে গিয়েছিলেন তিনি। সেই সময় জঙ্গলের হাতির সামনে পড়ে যান ওই  মহিলা।

অমিতাভ রথ, অলোক সাঁতরা, ঝাড়গ্রাম ও মেদিনীপুর: সাতসকালে প্রতিদিনের মতোই বাড়ির সংলগ্ন জঙ্গলে গিয়ে হাতির হানায় (Elephant Attack)  মৃত্যু (Death) হল  ঝাড়গ্রামের (Jhargram) নয়াগ্ৰামের এক প্রৌঢ় মহিলার (Woman)। ঘটনাটি নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের।মৃত মহিলার নাম ইচ্ছামতী বেরা। তাঁর বয়স ৬৫ বছর। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতি দিনের মত ইচ্ছামতী দেবী রবিবার সকালে বাড়ি লাগোয়া বনাঞ্চলে গিয়েছিলেন তিনি। সেই সময় জঙ্গলের হাতির সামনে পড়ে যান ওই  মহিলা।  সঙ্গে সঙ্গে ওই হাতিটি শুঁড়ে জড়িয়ে আছাড় দিয়ে মেরে ফেলে ইচ্ছামতী বেরাকে। গ্রামের একজন দরিদ্র পরিবারের মহিলা হাতির হানায় মারা যাওয়ায় রামচন্দ্রপুর এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, সের কম দিনের পর দিন হাতির হানা হওয়ায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। পাশাপাশি নয়াগ্ৰামের বনাঞ্চলে নিয়মিত হাতির আনাগোনা  সত্ত্বেও বন দফতর উদাসীন বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয়রা দাবি তুলছেন, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক বন দফতর।

এরইমধ্যে,  ফের হাতির হানা মেদিনীপুর সদর ব্লকে। রবিবার ভোরে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকা থেকে শাবকসহ ২০ থেকে ২৫ টি হাতির একটি পাল প্রবেশ করে মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া রেঞ্জ এলাকায়। হাতির পালটি রাজ্য সড়ক পার করে মনিদহ হয়ে প্রথমে ঢুকে পড়ে পলাশিয়া এলাকায়। এরপর এলাকাবাসীদের তাড়া খেয়ে হাতির পালটি প্রবেশ করে চাঁদড়ার জঙ্গলে। হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বনদফতরের তরফে। তবে জঙ্গলপথে প্রত্যেককেই সাবধানে যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন বনবিভাগের আধিকারিকরা। হাতির পালের আনাগোনায় নতুন করে চাষজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা স্থানীয়দের।

এদিকে, সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর।রবিবার, সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে যান ৩ মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, মুড়াগাছা খালের কাছে মৎস্যজীবী অরবিন্দ বিশ্বাসের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। প্রায় ২ কিলোমিটার টেনে নিয়ে যায় তাঁকে।  সঙ্গীরা গ্রামে এসে দলবল নিয়ে গেলে অরবিন্দ বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। বন দফতর সূত্রে খবর, যাঁরা মাছ ধরতে গেছিলেন তাঁদের বৈধ কাগজপত্র ছিল না। তাছাড়া ঝিলার জঙ্গলে আপাতত মাছধরা নিষিদ্ধ ছিল।

 

সেরা শিরোনাম

West Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক
Abhishek Banerjee PA News: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে ফের তলব | Sumit Roy | TMC
TMC in News | ফের অভিযানে নামল তদন্ত কমিশন, গেল প্রাক্তন কাউন্সিলরের ঠিকানায়
Abhishek Banerjee Camac Street Office:
Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget