এক্সপ্লোর

Dharmatala Double Agitation: সপ্তাহের প্রথম কাজের দিনই জোড়া বিক্ষোভ, অবরুদ্ধ ধর্মতলা

Kolkata News:চাকরিপ্রার্থী ও আইসিডিএস কর্মীদের বিক্ষোভে উত্তাল ধর্মতলা। সপ্তাহের প্রথম কাজের দিনই জোড়া বিক্ষোভে অবরুদ্ধ কলকাতার প্রাণকেন্দ্র।

অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য, কলকাতা: চাকরিপ্রার্থী (Job Incumbent Agitation) ও আইসিডিএস কর্মীদের (ICDS Worker Agitation) বিক্ষোভে উত্তাল ধর্মতলা। সপ্তাহের প্রথম কাজের দিনই জোড়া বিক্ষোভে অবরুদ্ধ কলকাতার প্রাণকেন্দ্র। রাস্তা আটকে ২০১৬-র  বিক্ষোভ দেখালেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। কখনও ফুটবল খেলে, কখনও শুয়ে পড়ে বিক্ষোভ তাঁদের। অন্যদিকে, বঞ্চনার অভিযোগে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। ধর্মতলা চত্বরেই রাস্তায় বসে প্রতিবাদ করেন তাঁরা। 

যা ছবি...
সোমবার 'বিধানসভা চলো' ডাক দিয়েছিলেন আইসিডিএস কর্মীদের। সেই জন্যই কলকাতায় জড়ো হন সকলে। সোমবার, ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে, রাস্তায় বসে, ধর্মতলা একরকম অচল করে দেন আইসিডিএস কর্মীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য বাজেটে তাঁদের জন্য কোনও ধরনের বেতন বা ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আইসিডিএস কর্মীরা। ফলে লেনিন সরণি থেকে গভর্নর প্লেস ইস্ট, ডোরিনা ক্রসিং, প্রত্যেকটি রাস্তা একরকম অবরুদ্ধ। আইসিডিএস কর্মীরা নিজ দাবিতে অনড়। এর জেরে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। কলকাতার প্রাণকেন্দ্রে এই বিক্ষোভের ফলে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস। আইসিডিএস কর্মীদের ক্ষোভ একটাই, যেখানে 'লক্ষ্মীর ভান্ডারের' বরাদ্দ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে, সেখানে তাঁদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য কেন? 
একদিকে যখন এই ছবি, তখন মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখান ২০১৬-র উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। এসএসসি-তে উচ্চ প্রাথমিকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বরে যাঁদের স্কুল বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেই প্রায় হাজার নয়েক চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরাই বিক্ষোভ করেন।  গত চার দিন ধরে, মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে এঁরা অবস্থান করছিলেন। আজ মিছিল করে আসেন। পরে ধর্মতলা মোড়ে বসে পড়েন। বিরাট পুলিশবাহিনী তাঁদের তুলে দিলে মেট্রো চ্যানেলে বিক্ষোভ করেন তাঁরা। পাশাপাশি পথনাটিকাও চলে। বিক্ষোভকারীদের বক্তব্য, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এসএসসি তাঁদের কাউন্সেলিং শেষ করলেও হাইকোর্টে তাঁদের মামলা বিচারাধীন। ফলে নিয়োগ ঘিরে এখনও ধোঁয়াশা। তবে অবিলম্বে তাঁদের নিয়োগ সম্পূর্ণ করতে হবে, এই দাবিতেই এদিনের বিক্ষোভ করেন তাঁরা। সপ্তাহের পয়লা কাজের দিনে জোড়া বিক্ষোভে ধাক্কা খায় যান চলাচল, ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের।

আরও পড়ুন:খাবারে শুধুই শুকনো ভাত, পচা ডিম ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে বিক্ষোভ মালদায়

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget