এক্সপ্লোর

Kuntal Ghosh: 'এজেন্সি দলের নেতাদের নাম বলতে চাপ দিচ্ছে', বিস্ফোরক কুন্তল

Job Scam: দুর্নীতি মামলায় দলের নেতাদের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ কুন্তলের

কলকাতা: আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের। দুর্নীতি মামলায় দলের নেতাদের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ কুন্তলের। 

বিস্ফোরক কুন্তল:
এদিন তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া। এজেন্সি দলের নেতাদের নাম বলতে চাপ দিচ্ছে।' তাহলে কী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন অবশ্যই।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দল তাঁকে বহিষ্কার করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ৫২ দিনের মাথায়, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে দল। কিন্তু, বৃহস্পতিবার যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ যে বিস্ফোরক দাবি করলেন, তার সুর যেন বুধবারই বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শহিদ মিনারের মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছিলেন, মদন মিত্র-কুণাল ঘোষকে দিয়েও একসময় কেন্দ্রীয় এজেন্সি তাঁর নাম বলাতে বাধ্য করেছিল। তিনি বলেছিলেন, 'যবে থেকে সারদা হয়েছিল, আক্রমণ ছিল আমার দিকে। মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কী বলেছেন জানেন এদেরকে? অভিষেকের নাম নাও ছেড়ে দেব।' এই বক্তব্যের ঠিক পরেরদিনই একই সুরে অভিযোগ অভিযুক্ত কুন্তল ঘোষের। কুন্তল ঘোষের বক্তব্যের তদন্ত প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'মারাত্মক অভিযোগ, এই অভিযোগ যদি হয়, তার তদন্ত হওয়ার উচিত। আশা করব, যিনি এই অভিযোগ তুলছেন, তারা কোর্টেও এই অভিযোগ জানাবেন। আমরা তো এজেন্সির পক্ষপাতদুষ্ট চেহারা দেখছি, যাতে বিরোধীদের স্বার্থসিদ্ধি হয়। সেরকমভাবে অভিমুখে বাজারে গল্প ছাড়া হচ্ছে। বাংলার মানুষ বুঝতে পারছেন, কোথা থেকে কী করানোর চেষ্টা করা হচ্ছে।' এই আবহে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে কি কোনও সুবিধা পেতে চাইছে কুন্তল?

কী কী অভিযোগ:
গত ২১ জানুয়ারি ED-র হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। কুন্তলের বিরুদ্ধে তাপস মণ্ডলের অভিযোগ, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও! রিসিট দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল! তাপস মণ্ডলের আরও অভিযোগ করেন, টেট প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য মাথাপিছু ১ লক্ষ টাকা করে নিয়েছিলেন যুব তৃণমূল নেতা। 

আরও পড়ুন: আজ রামনবমী, রাজ্যজুড়ে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget