এক্সপ্লোর

Job Scam: শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে রাতভর তল্লাশি, হাতে বিস্ফোরক নথি! দাবি ইডির

Recruitment Scam: অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য।

আবীর দত্ত, কলকাতা: শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য। রাতভর তল্লাশিতে মিলেছে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি, দাবি ইডি (ED) সূত্রের। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর সল্টলেকে প্রোমোটারের অফিসে লুকিয়ে রাখা হয় নথি, অনুমান গোয়েন্দাদের।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার নাম জড়াল শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের। প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে মিলেছে চাকরিপ্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড ও ডিজিটাল নথি।বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারীদের অনুমান, SSC নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর, প্রোমোটার অয়ন শীলের অফিসে এই সমস্ত নথি লুকিয়ে রাখা হয়েছিল। একজন প্রোমোটারের অফিসে কেন চাকরিপ্রার্থীদের নথি? সহজে সন্দেহ হবে না, এই সম্ভাবনা থেকেই কি নথি লুকোনোর নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল প্রোমোটারের অফিস? ইডি সূত্রে খবর, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের কাছে এই সমস্ত প্রশ্নের জবাব চাওয়া হচ্ছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটারের সল্টলেকের অফিসে রাতভর তল্লাশি চালিয়েছে ইডি। গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ FD ব্লকের এই অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। এরপর হুগলির বলাগড় থেকে প্রোমোটার অয়ন শীলকে আটক করে রাত সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পাশাপাশি, প্রোমোটারের উপস্থিতিতে তাঁর অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। ইডি-র স্ক্যানারে রয়েছেন শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামে তাঁর একটি সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থার আরেক ডিরেক্টর অয়নের স্ত্রী কাকলি শীল। 

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আরও সম্পত্তির তথ্য পেল ইডি। সূত্রের খবর, গতকাল ব্যান্ডেল, বলাগড়, চুঁচুড়ায় দিনভর তল্লাশি এবং শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল ও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে। ইডি-র দাবি, প্রোমোটার অয়ন শীলের প্রোডাকশন হাউস ছিল। টালিগঞ্জের স্টুডিয়োপাড়ায় যোগাযোগ ছিল অয়নের। নিয়োগ দুর্নীতির টাকা তাঁর মাধ্যমে টলিপাড়ায় বিনিয়োগ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে ইডি। 

অগাধ সম্পত্তি:
জেলায় জেলায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডি-র দাবি, বহিষ্কৃত তৃণমূল নেতার নামে-বেনামে নতুন ১০টিরও বেশি সম্পত্তির তথ্য মিলেছে। শান্তনু ঘনিষ্ঠ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত সম্পত্তির কথা জানা গেছে। নিয়োগ দুর্নীতির  টাকায় এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল বলে ইডি-র তদন্তকারীদের অনুমান।

আরও পড়ুন: কোচবিহারে বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget