এক্সপ্লোর

TET: ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগের ইন্টারভিউতে, পর্ষদের অফিসেই চাকরিপ্রার্থী-মিডলম্যান গ্রেফতার

Primary Education Board: 'রোল নম্বর-সহ সবকিছু জালিয়াতি করে কল লেটার তৈরি করা হয়েছিল', পর্ষদের কর্মীদের সন্দেহ হওয়ায় জালিয়াতি পাকড়াও, জানাল পর্ষদ। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগের ইন্টারভিউতে এসে গ্রেফতার ২। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই চাকরিপ্রার্থী-মিডলম্যান গ্রেফতার। ভুয়ো কললেটার নিয়ে পর্ষদে হাজির দক্ষিণ দিনাজপুরের যুবক। নিজেকে স্কুল শিক্ষক বলে দাবি অভিযুক্ত মিডলম্যানের।                                               

'রোল নম্বর-সহ সবকিছু জালিয়াতি করে কল লেটার তৈরি করা হয়েছিল', পর্ষদের কর্মীদের সন্দেহ হওয়ায় জালিয়াতি পাকড়াও, জানাল পর্ষদ।                           

নিয়োগ দুর্নীতির মধ্যে এবার প্রতারণা চক্র? ভুয়ো কললেটার নিয়ে আসার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই পাকড়াও হলেন এক চাকরিপ্রার্থী-সহ ৩ জন। এদের মধ্যে একজন অভিযুক্তের আত্মীয় ও তৃতীয় ব্যক্তি মধ্যস্থতাকারী বলে পর্ষদ সূত্রে খবর মিলেছে। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।  

আরও পড়ুন, মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে সপাটে চড়, দিদির দূত কর্মসূচিতে ধুন্ধুমার

প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ, ভুয়ো কললেটার নিয়ে হাজির হন একাধিক চাকরিপ্রার্থী। এদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের এক চাকরিপ্রার্থীকে আটক করা হয়।                             

অন্যদিকে, ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টে মামলা ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত। ২০১৪ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।                                                                             

তারই প্রেক্ষিতে, রাজ্য সরকারের তরফে বলা হয়, নিয়োগের ৮ বছর পর এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগেই হাইকোর্ট এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করেছিল। এই আবেদনটিও খারিজের আবেদন জানায় তারা। কিন্তু রাজ্য়ের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।                                                                   

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget