এক্সপ্লোর

Job Seekers: চাকরি চেয়ে জুটেছে পুলিশের কামড়! লক্ষ্যে অবিচল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি অরুণিমার

Arunima Pal Update: বৃহস্পতিবার জামিন পেয়ে ফিরেছেন নিজের বাড়িতে। রাজ্য সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পুলিশের কামড়ে আহত ২০১৪-র টেট চাকরিপ্রার্থী অরুণিমা পাল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরির দাবিতে সামিল হয়েছেন আন্দোলনে। দাবি আদায়ে নেমেছিলেন পথে। তবে চাকরির বদলে জুটেছে হাতে পুলিশের কামড়। রাত কেটেছে গারদে। বৃহস্পতিবার জামিন পেয়ে ফিরেছেন নিজের বাড়িতে। রাজ্য সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পুলিশের কামড়ে আহত ২০১৪-র টেট চাকরিপ্রার্থী অরুণিমা পাল (Arunima Pal)।

আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি: অরুণিমা পাল বলেন, "আমরা ৩০ জন গ্রেফতার হয়েছিলাম। সকলের ক্ষেত্রেই বিষয়টা মর্মান্তিক, দুর্বিষহ এবং যন্ত্রণাদায়ক। এই অভিজ্ঞতা অপ্রত্যাশিত। কাম্য নয় একেবারেই। এই আন্দোলনটা হকের। এটা কিন্তু কোনও ভিক্ষা নয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলন। সেই অনুযায়ী আমাদের নিয়োগ হওয়ার কথা। বর্তমান পর্ষদ অতীত অস্বীকার করছেন। অতীতটা দিনের আলোর মতো চাক্ষুস। আমরা শুধু বঞ্চিত নই। লড়াই করতে হচ্ছে চাকরি পাওয়ার জন্য এটা দুঃখজনক। এই দুঃখটা সমাজের। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা শাসক-বিরোধী বলে নয়। সকলে ন্যায়ের পথে থাকবে। আমাদের ন্যায্য অধিকার পাওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে। আমাদের চাকরি চুরি গেছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।''

চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে পুলিশের কামড় নিয়ে তোলপাড় রাজ্য। এবার সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনেও বলা হল, মানুষের কামড়েই ক্ষত হয়েছে অরুণিমার হাতে। আজ সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে হাতের ক্ষত পরীক্ষার জন্য আসেন অরুণিমা। তাঁর হাত পরীক্ষা করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক লেখেন, হিউম্যান বাইট, অর্থাত্‍, মানুষের কামড়ের চিহ্ন মিলেছে চাকরিপ্রার্থীর হাতে। অরুণিমাকে ঘটনার পর গ্রেফতার করা হলেও অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।   

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। যা করতে গিয়ে, তিনি টেনে এনেছেন, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গ। সেদিন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিনের ছবি আর বুধবার চাকরিপ্রার্থীদের পুলিশের কামড়ের ছবি পাশাপাশি দিয়ে, বিরোধী দলনেতা ট্যুইটারে লিখেছেন, “নবান্ন অভিযানের দিন মমতা পুলিশের নতুন হিংস্র ও নিষ্ঠুর রেজিমেন্টের প্রমীলা বাহিনীকে কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা আজ বোঝা গেল।’’ তাঁর আরও দাবি, “যে পুলিশকর্মী চাকরিপ্রার্থীকে কামড়েছেন, তাঁকে নবান্ন অভিযানের দিনও পাঠানো হয়েছিল।’’

আরও পড়ুন: Job Seekers Agitation: কামড়কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নয়? প্রশ্ন চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Birbhum Sand Business: বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর
বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget