এক্সপ্লোর

Asansol Death : 'কাজ নেই ! অভাব...অবসাদ' মায়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে চরম সিদ্ধান্ত ব্যক্তির

তেমন ভরসাযোগ্য চাকরি-বাকরি করতেন না  বছর পঞ্চাশের রাজা মুখোপাধ্যায়। গত ৬ মাস ধরে কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর স্থানীয় সূত্রে।

কৌশিক গাঁতাইত, আসানসোল : ভয়ঙ্কর ঘটনা। পারিবারিক অশান্তি । মা-বাবার সঙ্গে তুলকালাম। রোজকার অশান্তি। তারপর সব শেষ। গা শিউরে ওঠা ঘটনা ঘটে গেল আসানসোলের কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে। 

বয়স পঞ্চাশ। তেমন ভরসাযোগ্য চাকরি-বাকরি করতেন না  বছর পঞ্চাশের রাজা মুখোপাধ্যায়। গত ৬ মাস ধরে কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর স্থানীয় সূত্রে। জানা গিয়েছে, বেসরকারি সংস্থায় বেসরকারি নিরাপত্তা রক্ষীর দায়িত্ব সামলাতেন।  তাই বাড়িতে ছিল না শান্তি। ঘরে ফিরলেই রোজ অশান্তি হত। হয়ত মানসিক ভাবে বিছুটা বিপর্যস্তই ছিলেন রাজা। আর তার রেশই এসে পড়ছিল পরিবারে।                       

বুধবার রাতে অশান্তি বড় আকার ধারণ করে। অভিযোগ রাজা তাঁর মা-বাবাকে মারধর শুরু করে। এরপর বৃহস্পতিবার রাতে অশান্তি, ঝগড়া ঝাঁটি সব সীমা ছাড়িয়ে যায়। সংসারে ছিলেন রাজার মা ও বাবাই। শেষমেষ কার্যত প্রাণে বাঁচতেই বাড়ি থেকে মার খেয়ে বেরিয়ে যান রাজার বাবা দয়াময় মুখোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার আবার অশান্তি শুরু হয় রাজা ও তার মা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধ্যে। অশান্তি বেশি বাড়তেই মাকে গুলি করে দেয় ছেলে। এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর পরিণতি বাকি ছিল।

পুলিশ সূত্রে খবর, বুধবার পারিবারিক বিবাদের কারনে রাজা তার বাবা দয়াময়কে মারধর করে । প্রাণে বাঁচতে দয়াময় পালিয়ে যান তার মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশিপুরে  । এরপর বৃহস্পতিবার আবার অশান্তি শুরু হয় রাজা ও তার মায়ের মধ্যে । তারপরই প্রথমে গুলি চালান রাজা। এরপর নিজেই ঘরে আগুন লাগিয়ে দেন।               

আগুনের খবর পেয়ে ছুটে আসে কুলটি থানার পুলিশ ও দমকল । দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে । ঘরেই গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সন্ধ্যার । আশঙ্কাজনক অবস্থায় রাজাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । স্থানীয়দের মতে, উপযুক্ত চাকরি না থাকায়  মানসিক অবসাদে ভুগছিলেন রাজা। তাই নিয়েই অশান্তি চলত পরিবারে। পরিবারে রাজা তাঁর মা-বাবার সঙ্গেই থাকতেন। মা তো চলেই গেলেন ছেলের ভয়ঙ্কর আক্রোশে। এখন শোকে মুহ্যমান বৃদ্ধ বাবা।                  


সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget