এক্সপ্লোর

Joka-Esplanade Metro: সেনার সঙ্কেতে কাটল জট, জোকা থেকে এসপ্ল্যানেড রুটে কবে দৌড়বে মেট্রো?

জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের জন্য ধর্মতলায় স্টেশন তৈরির প্রস্তুতি আগেই শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার কি জোকা থেকে এসপ্ল্যানেড রুটে (Joka-Esplanade Metro) দৌড়বে মেট্রো? সেনাবাহিনীর সবুজ সঙ্কেত পাওয়ার পর উজ্জ্বল হল সেই সম্ভাবনা। বিধান মার্কেটের ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কার্জন পার্ক এলাকায় পুনর্বাসনের সিদ্ধান্ত।

সেনার সঙ্কেতে কাটল জট: অবশেষে মিলল সেনার অনুমতি। কাটল জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর জট। জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের জন্য ধর্মতলায় স্টেশন তৈরির প্রস্তুতি আগেই শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। তার জন্য সরাতে হবে বিধান মার্কেটের ব্যবসায়ীদের। বিধানমার্কেট এলাকা সেনার আওতাধীন হওয়ায় তাদের কাছে অনুমতিও চাওয়া হয়। কিন্তু সেই অনুমতি না মেলায় তৈরি হয় জট। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন রেল কর্তারা। সেখানেই এবিষয়ে সবুজ সঙ্কেত মেলে সেনাবাহিনীর।nনিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনে গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ গ্রিন লাইনে এসপ্ল্যানেডে স্টেশন তৈরি হয়েছে। এই রুটে এখন মেট্রো চলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। জোকা থেকে এসপ্ল্যানেড পার্পেল লাইনেও মেট্রো চলাচল শুরু হলে তিনটি মেট্রো লাইনের সংযোগস্থল হয়ে উঠবে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডকে পরিবহণ হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মেট্রোর।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য, এইভাবে বারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার। যে আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। প্রশ্নের মুখে পড়ে যায় মেট্রো প্রকল্পের একাংশের ভবিষ্যৎ। আর এই প্রেক্ষাপটেই আগামীদিনে কোনওরকম বিপদ এড়াতে বউবাজার এলাকায়, কংক্রিটের সুড়ঙ্গের মধ্যেই বসানো হচ্ছে লোহার পাত। KMRCL সূত্রে খবর, মাটির নিচে একটি সুড়ঙ্গে ১০৮ মিটার ও অন্য সুড়ঙ্গে ৯২ মিটার লোহার পাত বসানো হচ্ছে।

২০১৯-এর ৩১ অগাস্ট সুড়ঙ্গেই জল ও কাদা ঢুকে যাওয়ার বিপর্যয় ঘটেছিল। বড় বড় ফাটল দেখা দিয়েছিল বহু বাড়িতে। ধসে পড়েছিল অনেক বাড়ি। এরপর গত সেপ্টেম্বর মাসেও, নির্মীয়মাণ টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করায়, ফের ব্যাহত হয় কাজ। আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই, কংক্রিটের সুড়ঙ্গে বসানো হচ্ছে লোহার পাত। গত শনিবার সেই কাজ খতিয়ে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার - পি উদয় রেড্ডি। মেট্রো সূত্রে খবর, ৩-৪ মাসের মধ্যে বউবাজারে সুড়ঙ্গের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kolkata Air Pollution: এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget