এক্সপ্লোর

JU Attack News: 'এমনকী ক্রিমিনাল যে মাথা ঢেকে কোর্টে আনতে হবে!' যাদবপুরে হামলাকাণ্ডে মন্তব্য ধৃতের মায়ের

JU Attack Update: স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলাকাণ্ডে ধৃত যাদবপুরের প্রাক্তনী হিন্দোলকে আদালতে পেশ করা হয়।

স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় গবেষক হিন্দোল মজুমদারকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। এদিন তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃত হিন্দোল মজুমদারের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক। মা শাশ্বতী মজুমদার যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক। হিন্দোলের মা বলেন, "ব্য়াপারটা হচ্ছে যে, শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু যে আসবেন, সেটাই তো জানা ছিল না। আমরা তো কেউই জানতাম না। অনেক স্টাফেরাই জানতেন না। সেখানে ও আগে থেকে কীভাবে কী চক্রান্ত করছে, এটাই আমরা বুঝলাম না। পুলিশের চিঠি আসার পর হিন্দোলকে বলি ও যেন একটা মেল করে পুলিশকে। সেগুলো ও সঙ্গে সঙ্গেই করেছিল। চিঠিগুলো যথাযথ জায়গায় পৌঁছয়। জীবনে কোনওদিনও ভাবতেই পারিনি, এরকম পরিস্থিতি তৈরি হবে। কোনও অনৈতিক কাজের সঙ্গে আমাদের পরিবারের কেউ যুক্ত হয়নি, হবেও না। এমন কী ক্রিমিনাল যে মাথা ঢেকে কোর্টে আনতে হবে!'' হিন্দোলের বাবা বলেন, "বাড়িতে কোনও সমনই আসেনি। লুক আউট নোটিস কেন হল বুঝতে পারছি না। অভিযোগটা হাস্যকর। যাদবপুরের ছাত্ররা এত অপরিণত নয় যে বিদেশ থেকে কেউ কিছু বলল, হয়ে গেল। '

অত্য়ন্ত মেধাবী ছাত্র। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্য়াল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। গতকাল স্পেন থেকে ফেরার সময় দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ১ মার্চ শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায়, দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় বিশ্ববিদ্য়ালয়ের এক প্রাক্তনীকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা ছকেন গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন যাদবপুরের ওই প্রাক্তনী। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকী শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোরও নির্দেশ দেন হিন্দোল মজুমদার, এমনটাই খবর পুলিশ সূত্রে।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget