এক্সপ্লোর

Jukti-Takko: প্রত্যাশা, আমরা যেন কলকাতার মর্যাদা ফিরে পাই, বললেন সুজন চক্রবর্তী

KMC Election 2021 Update: কলকাতা পুরসভা ভোটের ফল প্রকাশের পর নতুন মেয়র ও কাউন্সিলরদের কাছে কী প্রত্যাশা শহরবাসীর? এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে মতামত জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

কলকাতা: কলকাতা পুরসভার ভোটের পর ফলও প্রকাশিত হয়েছে। এরপর শপথও গ্রহণ করেছেন নবনির্বাচিত কাউন্সিলররা। পরবর্তী মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নামই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়।

নতুন পুরবোর্ডের কাছে কী প্রত্যাশা শহরবাসীর? এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ড. কুণাল সরকার যে অ্যাপ্রোচ, স্পিরিটের কথা বলেছেন, আমি তার সঙ্গে একমত। কিন্তু এখন ফোকাসটা সেটা নয়। নতুন বোর্ডের কাছ থেকে তিলোত্তমা কী চায়, প্রশ্ন এটাই। আমি বলছি, সে তো পরের কথা। তিলোত্তমা কি এই পুরবোর্ড চেয়েছিল? সেটাই তো প্রশ্ন। যেভাবে ভোট হয়েছে বা ভোটের নামে লুঠ হয়েছে, আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন, আমি বলব, তিলোত্তমা চায় এই নতুন পুরবোর্ডের কাছ থেকে পদত্যাগ। চায় স্বচ্ছ পুরভোটের মাধ্যমে জিতে আসা বোর্ড। পাঁচ কোটি টাকার সম্পত্তি বানিয়ে যারা বলেছিল সমাজসেবার উপার্জন, ৯৭ শতাংশ ভোট পেয়ে তারাই বলছে জনরায়ের নির্বাচন। কিন্তু চোরা ধর্মের বাণী শুনবে কেন! সেটা ধরে নিয়েই আমাদের আলোচনা।’

সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘২০১১ সালে প্রতিশ্রুতি ছিল, কলকাতা হবে লন্ডন। লন্ডন হয়েছে কি না আপনারা বলতে পারবেন। কিন্তু ভেনিস তো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অথবা লন্ডনের নামে লন্ডভন্ড হয়েছে দেখা যাচ্ছে। প্রত্যাশা, আমরা যেন কলকাতার মর্যাদা ফিরে পাই। অত লন্ডন, ভেনিসের দিকে না গেলেও হয়তো চলবে। কলকাতায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। কলকাতার পুরনো জলাশয়গুলি কোথায় উবে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের শোভন চট্টোপাধ্যায় যখন প্রথমবার মেয়র হন, তখন কলকাতায় ৭,২০০ পুকুর ছিল। সেটা এখন কমতে কমতে সাড়ে তিন হাজারে ঠেকেছে। তাহলে কি রোজ একটা করে পুকুর উবে যাচ্ছে? পুকুর ভরাট আর পকেট ভরাট সমার্থক, এই কথাটাই বাস্তবে দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধ হোক বেআইনি পুকুর ভরাট। তৃণমূলের তিনজন মেয়র, তিনজনকেই নারদে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে এবং জেল হয়েছে। আমাদের রাজ্যের যে যুবকরা ভিনরাজ্যে বা বিদেশে কর্মসূত্রে আছেন, তাঁদের যেন আর এটা শুনতে না হয়, তিলোত্তমার মেয়র কি জেলফেরতই হতে হবে! কলকাতা পুরসভায় ২৮ হাজার শূন্যপদ। এই শহরের যৌবন এই শহরেই কাজ খুঁজে পাক, এটাই হবে আমাদের প্রত্যাশা। তিলোত্তমা নিজের সন্তানদের নিজের ঘরে চায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget