এক্সপ্লোর

Junior Doctors Agitation:লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাবেন না জুনিয়র ডাক্তাররা, টানাপোড়েন চরমে

Junior Doctor Protest: নবান্ন চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা। 

কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Agitation) স্নায়ুযুদ্ধ চরমে। লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাব না, জানালেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপির। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা। 

টানাপোড়েন চরমে: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে রাজি হয়েও সর্বাধিক ১৫জনেই অনড় থাকে রাজ্য। এদিন ফের চিঠি মুখ্যসচিব চিঠি পাঠান আন্দোলনকারীদের। দাবিতে অবিচল থেকে ৩০জনের প্রতিনিধি দল নিয়ে নবান্নের পথে রওনা দেন তাঁরা। নবান্নে পৌঁছলেও ফের জটিলতা সৃষ্টি হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি করেন লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাব না। স্বচ্ছতার স্বার্থে নবান্নে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবি তোলেন তাঁরা। তাঁদের প্রশ্ন, 'মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়, এখন কেন হবে না?' এদিকে বিকেল ৫টা থেকে নবান্ন সভাঘরে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি বাইরে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও অনড় তাঁরা। 

৯ অগাস্ট আর জি কর মেডিক্য়ালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। সরকারি হাসপাতালে ধর্ষণ-খুনের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে, সেই থেকে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য়সচিব-সহ শীর্ষ আধিকারিকদের পদত্য়াগের দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য়ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। দাবিপূরণ না হওয়ায়, সেখানেই বসে পড়েন তাঁরা। গত দু'দিন ধরে সেখানেই বসে তাঁরা। চলে চূড়ান্ত স্নায়ুযুদ্ধ। প্রথমে স্বাস্থ্য়সচিব তারপর মুখ্য়সচিবের সঙ্গে একের পর এক চিঠি বিনিময়েও বরফ গলেনি। বৃহস্পতিবার নিজেদের দাবিতে অনড় থেকে নবান্নে যান জুনিয়র চিকিৎসকরা। গতকালই মুখ্যসচিবের ইমেলের পাল্টা বার্তায় জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তাঁরা এই বৈঠক করতে চান। পাশাপাশি মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিও জানান তাঁরা। 

এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব। তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের ৩২ জনের প্রতিনিধিকেই আমরা বৈঠকে যোগ দিতে অনুমতি দিয়েছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়। লাইভ স্ট্রিমিং নয়, আমরা পুরো বৈঠকের ভিডিওগ্রাফির জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন। আমরা খোলা মনে আলোচনা চাইছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhik Dey: চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget