এক্সপ্লোর

Junior Doctors Agitation: কবে তুলবেন ধর্না? কবে থেকে কাজে যোগ? বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের

Junior Doctors Protest: কোন পথে এগোবে আন্দোলন? ফের বৈঠকে জুনিয়র ডাক্তাররা

ঝিলম করঞ্জাই, কলকাতা: কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা। কাল স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করবেন জুনিয়র ডাক্তাররা।

বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের: আগামীকাল বিকেল ৩টে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মিছিলে সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা। শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা। তবে আংশিক কর্মবিরতিও জারি থাকবে। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, আন্দোলন একটি জায়গায় আটকে রাখা যাবে না। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না। কাল মিছিলের পর তাঁরা নিজেদের কলেজে ফিরে যাবেন তাঁরা। একইসঙ্গে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, যতদিন প্রকৃত দোষীরা না ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে। পাশাপাশি কাল থেকে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা। একইসঙ্গে ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে ও রাজ্যের নির্দেশিকা কবে কার্যকর হয় সেদিকেও নজর থাকবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 

কাল স্বাস্থ্যভবন চত্বর থেকে উঠছে ধর্না। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন চিকিৎসক অনিকেত মাহাতো জানিয়েছেন, "শুক্রবার বিকেল ৩টে আমরা স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই মানবিক জায়গা থেকে এড়িয়ে যেতে পারি না। একটা কমিটি তৈরি করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হবে। অভয়া ক্লিনিক শুরু করছি। জরুরি বিভাগে পরিষেবা শনিবার থেকে শুরু করছি।'' পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তাঁরা। অনিকেত জানান, "দ্বিতীয় অভয়া যাতে না ঘটে তার দাবিতে লড়াই জারি থাকবে।'' এদিন আরেক জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, "নিজ নিজ কলেজে ফিরে গিয়ে একটা SOP তৈরি করব যে জরুরি কাজ বলতে আমরা কোন কোন ক্ষেত্র বুঝতে পারছি। আন্দোলনের আংশিক জয় মনে করে আমরা শনিবার থেকে আংশিকভাবে জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছি। যা যা পাওয়া বাকি আছে তার দাবিতে আংশিক কর্মবিরতিও চলবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal Hospital Security: হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের, কী নির্দেশ?

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget