এক্সপ্লোর

Junior Doctors Protest: দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, পাল্টা চিঠি মুখ্যসচিবকে

RG Kar Case: রাজ্য ও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে টানাপোড়েন অব্যাহত।

কলকাতা: অবশেষে নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে নিজেদের অবস্থান থেকে সরছেন না তাঁরা। ১৫ জনের বেশি জন আসা যাবে না বলে জানিয়েছিল রাজ্য। কিন্তু জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানালেন, ৩০ জনই নবান্নে যাচ্ছেন তাঁরা। ঘটনাস্থলে কী পরিস্থিতি হবে, সেদিকে তাকিয়ে সকলে। (Junior Doctors Protest)

বৃহস্পতিবার দুপুরে ফের জুনিয়র ডাক্তারদের চিঠি দেন মুখ্যসচিব। ১৫ জনকে নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান মুখ্য়সচিব। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার চেয়ে যে দাবি জানিয়েছিলেন, তা মানা সম্ভব নয় বলে জানিয়ে দেন মুখ্য়সচিব। তবে ভিডিও রেকর্ডিং চলতে পারে বলে জানান। (RG Kar Case)

মুখ্যসচিবের এই চিঠি পেয়ে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। এর পর মুখ্যসচিবকে পাল্টা চিঠি দেওয়া হয়। চিঠিতে তাঁরা জানান, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্ন যাওয়া হবে। আলোচনা হবে পাঁচ দফা দাবি নিয়েই। বৈঠকের লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। নবান্নে পৌঁছে কী পরিস্থিতি হয়, সেই মতো পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে।

জুনিয়র ডাক্তারদের তরফে এদিমন সাংবাদিক বৈঠকে অনিকেত মাহাত বলেন, "আপনারা জানেন, মুখ্যসচিবের তরফ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, তা পড়ে দেখেছি আমরা। সেই মতো নিজেদের অবস্থান জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের সঙঅগে বসতে চান। কিন্তু শর্ত রেখেছেন ওঁরা। আমরা মনে করি, রাজ্য সরকারের তরফে যে সদর্থক বার্তা এসেছিল, তাকে স্বাগত জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।  ৪.৪৫-এর মধ্যে যেতে বলেছেন। বাস রেডি করছি। অতি দ্রুত সেই উদ্দেশে বেরোব। আমদের যা বলার মেল করে দিয়েছি। আমরা অবশ্যই যাব, কিন্তু, আমাদের যা অবস্থান ছিল, তা থাকছে।"

অনিকেত জানিয়েছেন, ৩০ জনই যাবেন তাঁরা। লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। তিনি বলেন, "আমার বলেছি, ২৬টি মেডিক্যাল কলেজের প্রতিনিধি রয়েছেন, তাই ৩০-এর কম জন যাওয়া সম্ভব নয়। লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানোই পথ। খোলা মনে আলোচনার পথ এটাই। মুখ্যমন্ত্রীর জেলাস্তরের বৈঠকও লাইভ হয়। সেক্ষেত্রে জনমত থেকে উঠে আসা দাবি নিয়ে বৈঠক লাইভ হলে আপত্তি কেন? কী লুকনোর আছে? আশাকরি রাজ্য প্রশাসন এটা বিবেচনা করে দেখবে।" জেলায় যাঁরা আন্দোলন করছে, লাইভ সম্প্রচার হলে, তাঁরাও দেখতে পারবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘ডিডি গেঞ্জির বিজ্ঞাপন দেখেছিলাম, দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ’, মমতার ধর্নামঞ্চে বললেন প্রতীকউর
‘ডিডি গেঞ্জির বিজ্ঞাপন দেখেছিলাম, দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ’, মমতার ধর্নামঞ্চে বললেন প্রতীকউর
Mamata Banerjee: রবিবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, 'হাঁড়ি, কড়াই, বাটি নিয়ে মিছিল'এর ডাক মমতার
রবিবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, 'হাঁড়ি, কড়াই, বাটি নিয়ে মিছিল'এর ডাক মমতার
Mamata Banerjee: 'মমতা আমার ছোট বোন, হয়তো রাগ হয়েছে'...শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না আসায় বললেন 'দুঃখিত' রাষ্ট্রপতি
'মমতা আমার ছোট বোন, হয়তো রাগ হয়েছে'...শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না আসায় বললেন 'দুঃখিত' রাষ্ট্রপতি
News Live: রান্নার গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা করে, প্রতিবাদে কালো শাড়ি পরে মহিলাদের প্রতিবাদ মিছিল, ঘোষণা মমতার
রান্নার গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা করে, প্রতিবাদে কালো শাড়ি পরে মহিলাদের প্রতিবাদ মিছিল, ঘোষণা মমতার

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল
Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
Embed widget