এক্সপ্লোর

Group D Job: ১০০ OMR শিট CBI-কে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Gangopadhyay: ১০০ ওএমআর শিট সিবিআইকে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১০০ ওএমআর শিটে ভুয়ো সুপারিশ কিনা যাচাইয়ের নির্দেশও দেন তিনি। 

কলকাতা: গ্রুপ ডি (Group D) কর্মী নিয়োগে প্রতিটি ধাপেই ব্যাপক দুর্নীতি হয়েছে, তা সে মূল প্যানেল হোক কিংবা ওয়েটিং লিস্ট। সোমবার গ্রুপ D নিয়োগ-দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) দাবি করেছিলেন, CBI-এর বিশেষ তদন্তকারী দলের প্রধান অশ্বিন শেনভি। 

এই প্রেক্ষিতে মঙ্গলবার সিবিআই এর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhayay) জানতে চাইলেন, গ্রুপ ডি নিয়োগে ভুয়ো সুপারিশ কত? প্রসঙ্গত, এখনও অবধি গ্রুপ C, গ্রুপ D, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ২১ হাজার পদে দুর্নীতির তথ্য সামনে এসেছে। বিকৃত করা হয়েছে ৯ হাজার OMR শিট, এমনটাও জানা গিয়েছে।                     

মঙ্গলবার, CBI কলকাতা হাইকোর্টে জানায়, এখনও পর্যন্ত গ্রুপ D-র ২ হাজার ৮২৩টি OMR শিটে কারচুপি হয়েছে। এই ২ হাজার ৮২৩টি OMR শিটের মধ্যে ১০০টি OMR শিটকে নমুনা হিসেবে পরীক্ষা নিরীক্ষা হবে। এরপর  ১০০ ওএমআর শিট সিবিআইকে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১০০ ওএমআর শিটে ভুয়ো সুপারিশ কিনা যাচাইয়ের নির্দেশও দেন তিনি।                                 

আরও পড়ুন, 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, এ বিষয়ে ১৪ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেবে এসএসসি, পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। ২১ ডিসেম্বর রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গ্রুপ ডি নিয়োগে প্যানেলের মেয়াদ শেষ হয় ৪ মে, ২০১৯-এ। মঙ্গলবারও গ্রুপ C, গ্রুপ D পদে বেআইনিভাবে চাকরিপাওয়া ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল। এবার সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি। শুধু তাই নয়, তিনি বলেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। যদিও 'ঢাকি' বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন বা কাকে বোঝাতে চেয়েছেন, সে বিষয়টি পরিষ্কার নয়। 

এদিন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেদিন ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব। মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌছনোর ক্ষমতা নেই বলে, চাকরি পায়নি মামলাকারীরা’।                                                                                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget