এক্সপ্লোর

Justice Abhijit Ganguly:'আদালতের নির্দেশ মানার ইচ্ছে আছে কিনা ২৪ ঘণ্টার মধ্যে জানান', মুখ্যসচিবকে হলফনামা জমা দিতে নির্দেশ হাইকোর্টের

North Bengal Womens' Cooperative Society Scam:'আদালতের নির্দেশ মানার ইচ্ছে আছে কিনা ২৪ ঘণ্টার মধ্যে জানান', রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা: 'আদালতের নির্দেশ মানার ইচ্ছে আছে কিনা ২৪ ঘণ্টার মধ্যে জানান', রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামীকাল বিকেল ৩টের মধ্যে হলফনামা জমা দিতে হবে, নির্দেশ মুখ্যসচিবকে। উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলার চাপ থাকায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি। নির্দেশনামা মুখ্যসচিবের অফিসে পাঠান হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

আর যা... 
প্রথমে ৩ নভেম্বর এবং পরে ৭ ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয়। এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার, আজ অভিযোগ করে সিবিআই। সেই প্রেক্ষিতেই মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট, আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির মামলায় CBI-ED-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের আইনজীবী সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালে, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি CBI ও ED-র হাতে তুলে না দিলে, রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও এজলাসে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দেন। নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে CID'কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন। বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চে গেলে সেখানেও ধাক্কা খায় রাজ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই রায় দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে জানায় ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না CID-কে। পাশাপাশি, CID-র বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও নির্দেশনামা থেকে অপসারণ করে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। 
হাকিম বদলালেও হুকুম যে বদলাচ্ছে না, তার ইঙ্গিত অবশ্য আগেই টের পাওয়া গিয়েছিল। আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত করবে CBI-ED, সে ব্যাপারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই, রায় দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ফলে সমবায় সমিতিতে দুর্নীতির মামলায় ফের ধাক্কা খায় রাজ্য সরকার। তবে, CID-কে স্বস্তি দিয়ে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ খারিজ করে এই বেঞ্চ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। গত সেপ্টেম্বর মাসে সেই মামলার রায় দিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে নির্দেশ দেয়, আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাবে CBI ও ED।

আরও পড়ুন:'আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই', কেন বললেন মমতা?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget