এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'আশা করব সেই বীরপুঙ্গব ১২টার মধ্যে ED দফতরে হাজিরা দেবেন', শাজাহানকে 'বার্তা' বিচারপতির

Sandeshkhali ED Raid:'ইডি যাঁর কাছে গিয়েছিল, আশা করব তিনি রাত ১২টার মধ্যে ইডির কাছে হাজিরা দেবেন। এটা আমার আশা', মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: 'ইডি যাঁর কাছে গিয়েছিল, আশা করব তিনি রাত ১২টার মধ্যে ইডির কাছে হাজিরা দেবেন। এটা আমার আশা', সন্দেশখালির ঘটনা ঘিরে বাংলা যখন তোলপাড়, তখন এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly On Sheikh Shahajahan)। সঙ্গে সংযোজন, 'বাড়িতে শাহাজাহানকে তো পাওয়া যায়নি। তিনি এতই সাহসী যে ইডির ভয়ে কোথায় চলে গিয়েছিলেন। সেই বীরপুঙ্গব ইডির দফতরে হাজিরা দেবেন, এটা আমার আশা', মন্তব্য বিচারপতির। 

বিচারপতির কথায়...
এদিন রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপরও আক্রমণের অভিযোগ উঠেছে। খবর সংগ্রহের কাজে গিয়ে পার পায়নি সংবাদমাধ্যমও। এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা। কেড়ে নেওয়া হয় লাইভ সম্প্রচারের সরঞ্জাম। বিষয়টি নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। প্রশ্ন তুলেছিলেন, 'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়?' সেই সুরেরই অনুরণন শোনা গেল রাতেও। বলেন, 'পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না-- নিশ্চয়ই তদন্তে উঠে আসবে।'
ইডির তরফে এদিনের হামলা নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর মোট ২৭ জন সদস্যের উপর প্রায় ৮০০ জন চড়াও হয়েছিল। এরা কারা? এই নিয়েও সুনির্দিষ্ট প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রশ্ন এখানেই শেষ নয়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায়, 'মা মাটি মানুষের সরকার এই তদন্ত আটকাতে কত টাকা আদালতে খরচ করেছে আমি জানতে চাই।' সঙ্গে সংযোজন, 'আমি মনে করি, সময় এসে গিয়েছে এই স্টেটে কনস্টিটিউশাল মেশিনারি ভেঙে পড়েছে।' তবে তাঁর বিশ্বাস, এই ঘটনায় পোড়খাওয়া অফিসারদের মনোবল ভাঙা যাবে না। বরং তা বাড়বে। 

যা ঘটেছিল...
শুক্রবার সকালে, শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি করা সত্ত্বে কারও সাড়া মেলেনি বলে জানান ইডি আধিকারিকরা। ১ ঘণ্টা এভাবে অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা শুরু করে। এর পরই বিপত্তি। অভিযোগ, সকাল ৮টা ১০ নাগাদ নাগাদ শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। তার পর কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় তারা।  মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। খবর করতে গেলে এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা। কেড়ে নেওয়া হয় লাইভ সম্প্রচারের সরঞ্জাম। গোটা ঘটনায় তুমুল হইচই শুরু হয়ে যায় রাজ্যে।

 

আরও পড়ুন:'সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে', বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget